অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে আজ ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের যুবরা নিজেদের ম্যাচে ৬৩ রানের জয়ের পাশাপাশি ভারত কানাডাকে হারিয়েছে রেকর্ড পরিমাণ ৩৭২ রানে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ২২১ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।
টাইগারদের পক্ষে নাজমুল খেলেন শতরানের ইনিংস। এছাড়া ওপেনার পিনাক ঘোষ করেছেন ৪৩, অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৩৩ রান।
অপর ম্যাচে রিকি ভুইয়ের ১১৫ এবং অধিনায়ক ইশান কিশানের ১৩৮ রানের ওপর করে ভারত করে ৬ উইকেটে করেন ৪৮৫ রান। জবাবে ব্যাট করতে নেমে কানাডা গুটিয়ে যায় ১১৩ রানে।
ভারতের সংগ্রহ এবং জয়ের ব্যাবধান ক্রিকেটের যে কোন সংস্করণেই বিশ্বরেকর্ড।






