চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের কোচ ঘোষণা শিগগিরই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়ার টেস্ট খেলুড়ে সব দেশই ছুটছে কোচের পেছনে। আপাতত তাদের সঙ্গে কোচ নেই বিশ্বের আরও কয়েকটি দেশের। টাইগারদের কোচ নিয়োগে তাই প্রতিযোগিতার মধ্যে পড়তে হচ্ছে বিসিবিকে। তবে জালাল ইউনুস জানালেন, শিগগিরই আসছে সাকিব-তামিমদের হেড কোচের ঘোষণা।

ঈদের আগেই কোচ মেলার আভাস ছিল। কিন্তু পিছিয়ে গেছে। তাহলে সেই শিগগিরটা কবে? বুধবার বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে জানালেন, দু-একদিনের মধ্যেই চলে আসবে চূড়ান্ত ফলাফল।

ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে গত ৭ আগস্ট বিসিবি কর্তাদের কাছে সাক্ষাতকার দিয়ে গেছেন সাউথ আফ্রিকা দলের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। উপস্থাপন করেছেন কর্মপরিকল্পনা। একই জায়গায় বুধবার বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের কয়েকজন পরিচালক।

বিকেলে আলোচনা পর্ব শেষে জালাল ইউনুস জানান, ‘শিগগিরই ঘোষণা করা হবে টাইগারদের হেড কোচের নাম। সম্ভাব্য কোচদের সঙ্গে টেলিকনফারেন্সে যোগাযোগ হয়েছে। দ্রুতই আসবে ঘোষণা।’

কোচ চূড়ান্ত করতে বিসিবির অপেক্ষার কারণটা অবশ্য বোঝা যায়। নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনের দিকে চোখ বিসিবির। আলোচনা অনেকদূর এগিয়েছে বলেও ঈদের আগে বোর্ডের কেউ কেউ জানিয়েছেন। সাক্ষাতকারও দিতে আসার কথা ছিল, কিন্তু শেষমুহুর্তে ঢাকায় আসা বাতিল করেন হেসন। কারণ, ভারত দলের কোচের দৌড়ে ভালোভাবেই যে টিকে আছেন তিনি। কোচ নিয়োগের জন্য যে ছয়জনের সংক্ষিপ্ত তালিকা করেছে ভারত, তাতে থাকা এ কিউইয়ের প্রতি বাংলাদেশের মতো চাহিদার কথা জানিয়ে রেখেছে পাকিস্তানও। শুক্রবার হবে কোহলি-রোহিতদের কোচ ঘোষণা।

বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাউথ আফ্রিকার সাবেক পেসার চার্লস ল্যাঙ্গাভেল্ট। স্পিন কোচের দায়িত্ব দেয়া হয়েছে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিকে। এখন সাকিব-তামিমদের হেড কোচের জন্য অপেক্ষা। জালাল ইউনুসের কথা মানলে সেই অপেক্ষাটাও মিটছে দ্রুতই!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট দলবিসিবিলিড স্পোর্টসহেড কোচ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT