বিপিএলের চলতি আসরের লিগ পর্যায়ের শেষ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স। মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ঢাকা ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা টাইটান্স।
এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত খুলনার সংগ্রহ ২ ওভারে বিনা উইকেটে ২০ রান।
ইতিমধ্যে ঢাকা শেষ চারে তাদের আসন নিশ্চিত করেছে। অন্যদিকে খুলনার শেষ চারের টিকিট পাওয়ার বিষয়টি এখনো ঝুলে আছে। শেষ চারে যেতে হলে ঢাকার বিপক্ষে আজকের ম্যাচটি জেতার কোনো বিকল্প নেই তাদের।
১১ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে খুলনা টাইটান্স। অন্যদিকে ১১ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা।








