বিপিএলের আজ চতুর্থ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স এবং ঢাকা ডাইনামাইটস। টস জিতে ব্যাট করছে রংপুর রাইডার্স।
কুমার সাঙ্গাকারার নেতৃত্বাধীন ঢাকার এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে জয় পেয়েছে ঢাকা। আর সাকিব আল হাসানের রংপুর দুই ম্যাচ খেলে একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে।
খেলা শুরুর আগে ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটির প্রশাসক মোহাম্মদ গোলাম মোস্তফার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।







