বিপিএলে চট্টগ্রামপর্বের তৃতীয় দিনের প্রথম ম্যাচে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের হয়ে ওপেন করতে নেমেছেন লিটন দাস ও পাকিস্তানের আহমেদ শেহজাদ।
এর আগে পাঁচ খেলায় দুটি দলই সমান তিনটি করে ম্যাচ জিতেছে। দুটি করে ম্যাচ হেরে পয়েন্ট সংখ্যা সমান হলেও রানরেটের ব্যবধানে ঢাকার সামনে রয়েছে কুমিল্লা।






