বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ সোমবার একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স।
মিরপুর হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত রাজশাহীর সংগ্রহ ২ ওভারে ১ উইকেটে ২ রান।
৮ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। সমান সংখ্যক ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে রাজশাহী কিংস রয়েছে পঞ্চম স্থানে।







