বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের মঙ্গলবারের ম্যাচে মুখোমুখি হয়েছে বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক মুশফিকুর রহিম।
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের নিচের দিকের দল কুমিল্লা ও বরিশাল। ৯ ম্যাচের ৩টিতে জিতে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে বরিশাল বুলস।
অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স হিসেবে চতুর্থ আসরে পা রাখলেও ভুলে যাওয়ার মতো একটি অধ্যায় পার করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৮ ম্যাচের ১টিতে জিতে মাশরাফির কুমিল্লা রয়েছে পয়েন্ট টেবিলে সবার নিচে।
তাই চলতি আসরে টিতে থাকা অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে কুমিল্লার।







