জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরের দ্বিতীয় টি২০ ম্যাচে টসে জিতে জিম্বাবুয়ে বোলিং লাইন আপ সামলাচ্ছেন টাইগার ব্যাটসম্যানরা।
ব্যাট করতে নেমে টাইগারদের উড়ন্ত সূচনা এনে দেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। উদ্বোধনী জুটিতে মাত্র ২৮ বল খেলেই তারা তুলে নেন ৩৪ রান।
এরপরেই ফিরে যান তামিম ইকবাল। চিগুম্বুরার লংয়ে উঠিয়ে খেলতে গিয়ে নেভিল মাদিভার তালুবন্দী হন টাইগার এ বিষ্ফোরক ব্যাটসম্যান।
তামিমের বিদায়ে ইমরুলকে সঙ্গ দিতে ক্রিজে আসেন এনামুল হক। তবে স্কোর বোর্ডে ১ রান যোগ হতেই ইমরুলের বিদায় টাইগারদের সাময়িক চাপে ফেলে দেয়। ফেরার আগে ইমরুল ১০ বল খেলে সংগ্রহ করেন ১০ রান।
ইমরুলের বিদায়ে টাইগারদের ব্যাটিং সামলাচ্ছেন এনামুল হক এবং মুশফিকুর রহিম।তবে দলী ৫৯ রানে তিনিও বিদায় নিলে এনামুলে সঙ্গী হন সাব্বির। মুশফিক ক্রেমারের বলে উইলিয়ামসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১০ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ৭০ রান।
বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান , জুবায়ের হোসেন, আল আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে স্কোয়াড: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, টেন্ডাই চিসারো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জঙ্গো, টিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস ও নেভিল মাদিভা।







