শুক্রবারের দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ওয়ানডে অধিনায়ক মাশরাফির কুমিল্লার সাথে টেস্ট অধিনায়ক মুশফিকের বরিশালের লড়াইটা হবে প্রথম পয়েন্টের সন্ধানে।
গতবারের এই দুই ফাইনালিস্ট তাদের প্রথম ম্যাচে পরাজিত হয়। তাই আজকের ম্যাচে জয় পেতে মরিয়া দুদলই।
এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ১৪ওভারে ৬ উইকেটে ৭৫ রান।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোহাম্মদ শরিফ বলেন, বাড়তি কোন প্রেসার নেই। শুধু আমাদের বলা হয়েছে তোমরা গেমটা খেলো এনজয় করো। ভালো খেললে রেজাল্ট অবশ্যই আসবে।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচটি মাঠে গড়াবে শুরু দুপুর আড়াইটায়।









