বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি২০তে টস জিতে ব্যাট করছে স্বাগতিক নিউজিল্যান্ড। টস জিতে কিউইদের প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা। প্রথম টি-টুয়েন্টির অপরিবর্তিত দল নিয়ে খেলছে বাংলাদেশ।
শুরু থেকেই স্বাগতিকদের অনেকটা চেপে ধরেছে বাংলাদেশ। মাশরাফির পর সাকিবের জোড়া আঘাতে ৫০ রানের আগেই সাজঘরে ফিরেছেন কিউইদের তিন ব্যাটসম্যান।
ইনিংসের প্রথম বলেই বাংলাদেশকে সাফল্য এনে দেন অধিনায়ক মাশরাফি। হিসেবে খাতা খোলার আগেই মোসাদ্দেক হোসেনের ক্যাচ বানিয়ে লুক রনকিকে সাজঘরে ফিরিয়েছেন তিনি।
অধিনায়কের পর আঘাত হানেন সাকিব আল হাসান। ১২ রান করা কেন উইলিয়ামসনকে তামিমের হাতে ক্যাচ বানান তিনি। এপর পর কোরি অ্যান্ডারসনকে(৪) পরিস্কার বোল্ড করেন মোসাদ্দেক হোসেন।
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জিতে ১-০ ব্যবধানে এগিয় রয়েছে নিউজিল্যান্ড।









