বিআরবি ক্যাবলস বিপিএলের ১৯তম ম্যাচে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর তাদের ৭ম এবং বরিশাল নিজেদের ৬ষ্ঠ ম্যাচ খেলতে মাঠে নেমেছে।
এই ম্যাচের আগে রংপুর রাইডার্স ছয় ম্যাচে জয় পেয়েছে চারটিতে এবং বরিশাল বুলস তাদের পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে।






