বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহি কিংস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা আড়াইটায় খেলাটি মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হয়নি।
প্রথম ম্যাচে লড়াইটা মূলত দুই দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ড্যারেন স্যামির মধ্যে। নড়াইল এক্সপ্রেসের নেতৃত্বে গত আসরে শিরোপা জিতেছিলো কুমিল্লা। এবারও শিরোপা ধরে রাখার জন্য প্রথম ম্যাচ থেকেই উজ্জীবিত ভিক্টোরিয়ানসের ক্রিকেটাররা।
আগের বিপিএলে খুব একটা আলো ছড়াতে পারেননি স্যামি। তবে ক্যারিবীয় তারকার নেতৃত্বেই টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
বিপিএলে রাজশাহী কিংসকে চ্যাম্পিয়ন করার চ্যালেঞ্জ নিয়েই অধিনায়কের দায়িত্ব নিয়েছেন। তা ছাড়া স্যামির দলে রয়েছে সাব্বির রহমানের মতো বিস্ফোরক ব্যাটসম্যান।









