বিআরবি ক্যাবলস বিপিএলের গ্রপ পর্বের শেষ ম্যাচটিও খেলেছেন তারা। যেখানে বরিশাল বুলস জয় পেলেও আজকের এলিমিনেটর ম্যাচটিতে পূর্ণ শক্তির ঢাকা ডায়নামাইটস তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এক ম্যাচই উপহার দেবে বলে আশা করা যায়। টিকে থাকার লড়াইয়ে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলস।
ম্যাচে জয়ী দল রোববার কোয়ালিফাইয়ার ওয়ানের পরাজিত সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের সাথে কোয়ালিয়াইয়ার টু’র ম্যাচে মুখোমুখি হবে।







