দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সাউথ আফ্রিকা। প্রথম ম্যাচেও টসে জিতে আগে ব্যাট করেছিলো প্রোটিয়াসরা।
এই ম্যাচে উভয় দলে একটি করে পরিবর্তন আছে। বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে ব্যাটসম্যান রনি তালুকদারের। সোহাগ গাজীর জায়গায় নেওয়া হয়েছে রনিকে। আর কাসিগো বারাদার জায়গায় সাউথ আফ্রিকা দলে অভিষেক হচ্ছে ইডি লিলি’র।
প্রথম ম্যাচে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী সাউথ আফ্রিকা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানি।
সাউথ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক, রিলে রুশো, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, জেপি ডুমিনি, ডেভিড উইসিস, ওয়েন পারনেল, কাইল অ্যাবট, ইডি লিলি ও অ্যারন ফাঙ্গিসো।






