মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে টস হেরেও আগে ব্যাট করেছিলো স্বাগতিকরা।
আরেকটি হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে টাইগাররা।
আজ জিতলেই ওয়ানডে ক্রিকেটে ১১তম বারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। সর্বশেষ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার মধ্যদিয়ে প্রতিপক্ষকে দশমবারের মতো হোয়াইটওয়াশ করে টাইগাররা।
শেষ ওয়ানডের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে স্কোয়াড।
বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি (অধিনায়ক), তামিম, ইমরুল, লিটন, মুশফিক, মাহমুদুল্লাহ, সাব্বির, নাসির, আরাফাত সানি, জুবায়ের, মুস্তাফিজ, আল আমিন, এনামুল বিজয় ও কামরুল হাসান রাব্বি।







