স্পেনের বুনলে আয়োজিত টমেটো উৎসবে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। পরস্পরের দিকে রসালো আর টসটসে টমেটো ছুঁড়ে মারার জন্য টনকে টন টমেটো এসেছে বড় বড় লরি ও ট্রাকে করে।
ভ্যালেন্সিয়ার পশ্চিমে স্থানীয় ভাষায় ‘টোমাটিনা’ খ্যাত এ উৎসবের শুরু ১৯৪৫ সালের পর। টমেটোর অতিরিক্ত উৎপাদনের কারণেই শুরু এই উৎসবের। জেনারেল ফ্রাঙ্কোর সময়ে ১৯৫০ সালে খেলাটি বন্ধ হলেও পরে তা আবার শুরু হয়। তবে আরও বেশি আন্তর্জাতিক দর্শকদের আনে উৎসবটি।
‘টোমাটিনা’ উৎসব মুক্তভাবে পালনের সময় সর্বোচ্চ ৪৫ হাজার লোক অংশগ্রহণ করতো উৎসবে। বর্তমানে উৎসবটি টিকিট ব্যবস্থায় উদযাপন করা হয়, বরাদ্দ করা হয় ১ শ’৪৮ টন টমেটো। ধারণ ক্ষমতা বিদেশীদের জন্য ২০ হাজার এবং স্থানীয়দের জন্য ৫ হাজার আসন।







