বিনোদন

টরন্টো চলচ্চিত্র উৎসবে হলিউড–দেবীদের রাজত্ব

জেনিফার লরেন্স, অ্যাঞ্জেলিনা জোলি ও এমা স্টোন

জেনিফার লরেন্স, অ্যাঞ্জেলিনা জোলি ও এমা স্টোন

ছবির প্রচারণা নিয়ে টরন্টো যাবেন হলিউড তারকারা। আর তার প্রস্তুতি শুরু হয়েছে এখন থেকেই। এই তালিকায় আছেন অ্যাঞ্জেলিনা জোলি, জেনিফার লরেন্স আর এমা স্টোনের মতো তারকারা।

ক্যালেন্ডারের পাতা বলছে, সময় খুব বেশি বাকি নেই। ৭ সেপ্টেম্বর পর্দা উঠবে বিশ্বের অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসবের। চলবে টানা দশ দিন। টরন্টো চলচ্চিত্র উৎসবকে বলা  হয় অস্কারের একটা বড়সড় মহড়া।

অতীতের বছরগুলোতে দেখা গেছে, এই উৎ​সবে জয়ী ছবিগুলো অস্কারেও বাজিমাত করেছে। যেমন,  স্ল্যামডগ মিলিয়নিয়ারের কথাই ধরা যেতে পারে। তবে এবার  এমা স্টোন এ উৎসবে হাজির হচ্ছেন তার ‘ব্যাটল অব সেক্সস’  ছবিটি নিয়ে। সেখানে তিনি অভিনয় করেছেন একজন টেনিস তারকার ভূমিকায়।

জেনিফার লরেন্সের ঝুলিতে আছে তার সদ্য শেষ হওয়া সিনেমা ‘মাদার’। অনেকটা ভৌতিক ধাঁচের এ সিনেমাটি নজর কাড়বে বেশ। আরেক তারকা অ্যাঞ্জেলিনা জোলি উৎসবে হাজির হবেন, কম্বোডিয়ার গণহত্যা নিয়ে করা তার ছবি ‘দে কিল্ড মাই ফাদার’।

গত ৪২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে কানাডার এই টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আগের বছরগুলোতে অন্তত সাড়ে চার লাখ সিনেমাপ্রেমী মানুষের উপস্থিতি ছিল সেখানে। বিবিসি।

বিষয়:অ্যাঞ্জেলিনা জোলি জেনিফার লরেন্স টরন্টো চলচ্চিত্র উৎসব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…