চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরন্টোতে কারু’র সংবর্ধনা অনুষ্ঠান

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১:০৫ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৩
প্রবাস সংবাদ
A A
কারু’র সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই এসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি (কারু)’র আয়োজনে টরন্টোতে সফররত রাজশাহী ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন (রুয়া)’র, ঢাকা ইউনিটের সভাপতি ও রুয়া’র সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সচিব আইয়ুব আলী খান-এর সম্মানে টরন্টোর ড্যানফোর্থ এভিনিউ’র ধানসিঁড়ি রেস্টুরেন্টে কানাডার স্থানীয় সময় শুক্রবার (৩১ মার্চ) বিকেলে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

কারু’র সদস্য আখতারুজ্জামান স্বপনের উপস্থাপনায় অতিথি আইয়ুব আলী খান বলেন, ‘সুদূর কানাডায় এসে আমার বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক প্রাক্তন শিক্ষার্থীকে কাছে পেয়ে মনে হচ্ছে, ‘মতিহার’ নামে পরিচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি ফিরে গেছি। আমরা যারা রাবিতে পড়েছি, তাদের আত্মার সাথে এই বিশ্ববিদ্যালয় জড়িয়ে আছে।

তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ের আলো-বাতাস এখনও আমাদের সকলের জীবনকে আলোকিত করে চলেছে। এই বিকেলে টরন্টোর মতো এক ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ শহরে এতজন প্রাক্তন শিক্ষার্থীকে দেখে আমার বারবার মনে হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে দিয়েছিল, সেটা কখনও মলিন হবার নয়। আমার বিশ্বাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন সকল সদস্য আমরা আজীবন এক পরিবারের সদস্য হিসেবে বেঁচে থাকবো।’

আইয়ুব আলী খান এই বন্ধনকে টিকিয়ে রাখার জন্য ‘রাজশাহী ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন (রুয়া)’র যাত্রাপথ এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, কারু সুদূর কানাডায় যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেটা অব্যাহত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কেন্দ্রীয় সংগঠন ‘রুয়া’র সাথে নিয়মিত যোগাযোগ রাখবে এবং ভবিষ্যতে যৌথভাবে কার্যকরী কর্মসূচি গ্রহণ করবে।

আইয়ুব আলী খান ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারু’র সভাপতি মোস্তাফিজ খান পাপ্পু এবং সাধারণ সম্পাদক সুমন জাফর।

ট্যাগ: সংবর্ধনা অনুষ্ঠান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রমজানে নফল ইবাদতের গুরুত্ব

পরবর্তী

সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে শাহবাগে মানববন্ধন

পরবর্তী
শাহবাগে মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে শাহবাগে মানববন্ধন

সাদ্দামের শেষ দিনগুলো নিয়ে নির্মিত সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদ্দামের শেষ দিনগুলো নিয়ে 'চেরনোবিল' নির্মাতার সিনেমা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে অজ্ঞাত মরদেহ দাফন, পরে যেভাবে শনাক্ত করা হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের স্বস্তি, ট্রাম্পের ভিসা বাতিলের সিদ্ধান্ত আটকে দিল আদালত

আগস্ট ৩০, ২০২৬

নয়বারের শিরোপা জয়ীদের থামিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT