চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টঙ্গিতে জঙ্গি বিরোধী অভিযানে আটক তিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ন ৩০, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক এলাকায় তল্লাশী চালিয়ে জঙ্গি সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে টঙ্গীর গাজীপুরার খাপাড়া এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ ও টঙ্গী থানা পুলিশ যৌথ অভিযান চালায়। এসময় তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- তামিরুল মিল্লাত মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র শিবিরকর্মী তৌহিদুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী আবদুল্যাহ (৩০) ও আনিসুর রহমান (৪২।

এ বিষয়ে টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার বলেন: গাজীপুরা সাতাইশ খাপাড়া রোড এলাকায় অভিযান শুরু করা হয়। কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে শিবিরের এক কর্মী এবং স্থানীয় দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

এর আগে বুধবার রাতে সাতাইশ এলাকায় কয়েকটি বাড়িতে অভিযান চালানো হয়েছিল বলে জানান তিনি।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ সাংবাদিকদের বলেন, এটি আমাদের রুটিন ওয়ার্ক। জঙ্গি বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

সম্প্রতি টঙ্গী থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীদের বহন করা প্রিজন ভ্যানে বোমা হামলা করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এরপর দেশের বেশ কয়েকটি স্থানে জঙ্গি হামলা হয় এবং তাদের আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। মৌলভীবাজার ও কুমিল্লার অভিযানের মধ্যেই এই আটকের ঘটনা ঘটলো।

Jui  Banner Campaign
ট্যাগ: গাজীপুরজঙ্গি বিরোধী অভিযানটঙ্গীমৌলভীবাজারে জঙ্গি অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ঝড়ের আভাস!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT