চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝড়-বৃষ্টির পূর্বাভাসে শেষবেলার বইমেলায় শঙ্কা

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৬:৩৬ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, পরিবেশ
A A
বৃষ্টি

আর মাত্র তিনদিন বাকি অমর একুশে বইমেলার। তবে বই প্রেমীদের মন খারাপ করা খবর দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, এই তিনদিনেই রাজধানীসহ সারা দেশে থাকবে বৃষ্টির প্রকোপ। এই অবস্থায় কী ঘটবে বইমেলার কপালে?

সোমবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে: রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, মঙ্গলবার বৃষ্টি একটু কম থাকবে। তবে ২৭ ও ২৮ তারিখ আবারো বৃষ্টির মুখে পড়বে প্রকৃতি। ২৭ তারিখ দেশের কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি থাকবে ২৮ তারিখও। তারপর কমবে। 

যে দুইদিন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর, সেই দুইদিনই বইমেলার শেষ দিন। শেষ দুইদিনে বৃষ্টি নিয়ে কতটা ঝামেলায় পড়বেন প্রকাশকরা?

দেশ পাবলিকেশন্সের প্রকাশক অচিন্ত্য চয়ন চ্যানেল আই অনলাইনকে বলেন, এবার মোটামুটি সবারই বৃষ্টি নিয়ে প্রস্তুতি আছে। গতবারের তুলনায় প্রস্তুতি এবার বেশিই। তবে খুব বেশি বৃষ্টি হলে হয়তো রক্ষা করা কঠিন হবে।

‘‘অনেক স্টলের ডেকোরেশনের কারণেই তাদের নিজের স্টলের ভেতরে পানি ঢুকে যায়। আর কোনো কোনো স্টল নিজেকে রক্ষা করতে গিয়ে অন্যদের ক্ষতি করে ফেলে।’’

Reneta

তবে এ নিয়ে উদ্বেগের কিছু নেই জানিয়ে অমর একুশে গ্রন্থমেলার আয়োজক কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, আবহাওয়ার পূর্বাভাস বইমেলা সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের সবারই মোটামুটি প্রস্তুতি নেওয়া আছে।

‘‘তারপরও পরিস্থতি অনুযায়ী প্রয়োজন হলে ফায়ার সার্ভিস এবং নিরাপত্তা বাহিনীর সহায়তা নেওয়া হবে।’’

এতকিছুর পরও শঙ্কা, বৃষ্টি হলে যেমন প্রকাশকদের থাকবে বইরক্ষার প্রচেষ্টা, তেমনি শেষ দিনে পাঠকের আনাগোনাও কমে যাবে বইমেলায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইমেলাবৃষ্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT