চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝড় বৃষ্টির কারণে পণ্ড হওয়ার শঙ্কায় চট্টগ্রাম ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে চট্টগ্রামে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এ কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে তিন নাম্বার সতর্কতা সঙ্কেত দেখাতে বলেছে পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর।এ কারণেই ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ওডিআই সিরিজ নির্ধারণী ম্যাচ পণ্ড হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বুধবারের অঘোষিত ফাইনাল ম্যাচে বৃষ্টি হানা দিতে পারে, তা মঙ্গলবার থেকেই আভাসে বোঝা যাচ্ছে। সকাল ১০টা থেকেই সাগরিকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বেলা সাড়ে ১১টায় ভারি বৃষ্টির কারণে ইংল্যান্ড দলের অনুশীলন বাতিল হয়ে যায়। তারা চলে যান হোটেলে বিশ্রামে।

বৃষ্টি বাড়ায় মাঠকর্মীদেরও ব্যস্ততা বেড়ে যায়। পিচসহ মাঠই বেশির ভাগ জায়গা কাভার দিয়ে ঢেকে রাখা হয়। তাই মাঠ প্রস্তুতিতে অনেকটাই ব্যাঘাত ঘটে।

বৃষ্টির কারণে বাংলাদেশ দলের অনুশীলনে কিছুটা দেরি হচ্ছে। দুপুর দেড়টা পর্যন্ত মাশরাফিরা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে আসেননি।

পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে যেহেতু খেলা বিকালে, তখন নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রামের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হাল্কা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Reneta

সোমবার ( ১০ অক্টোবর ) চট্টগ্রামে পৌঁছায় দুই দলের খেলোয়াড়রা। আগের খেলায় আচরণ নিয়ে বিতর্কে দুই দলের মধ্যে উত্তাপ থাকলেও মঙ্গলবার তাদের অনুশীলন নিরুত্তাপ হয়ে পড়ে বৃষ্টিতে।

সিরিজের শেষ ওয়ানডে ছাড়াও বাংলাদেশ-ইংল্যান্ড একটি টেস্টও হবে চট্টগ্রামে। ২০ অক্টোবর শুরু হবে পাঁচ দিনের টেস্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত

পরবর্তী

পাকিস্তানে সাংবাদিকের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির

পরবর্তী

পাকিস্তানে সাংবাদিকের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির

মঙ্গল জয়ে একটি বিশাল ‘লাফ’ দিচ্ছে আমেরিকা: বারাক ওবামা

সর্বশেষ

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT