চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝড় তুললো ‘এইটি থ্রি’র ট্রেলার, কপিলের ভূমিকায় তাক লাগালেন রণবীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ন ৩০, নভেম্বর ২০২১
বিনোদন
A A

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান! প্রকাশ পেয়েছে কবীর খান পরিচালিত ‘এইটিথ্রি’র ট্রেলার। ট্রেলারটি রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। কপিল দেবের ভূমিকায় রণবীরকে দেখে মুগ্ধ নেটিজেনরা। ট্রেলার দেখে ছবি দেখার আগ্রহ আরও বহুগুণে যেন বেড়ে গেছে দর্শকদের।

ভারতের ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাস এবার পর্দায় ফুটিয়ে তুলেছেন রণবীর সিং। বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন।

৮৩ এর ইংল্যান্ড বিশ্বকাপে ভারত জিতে যেতে পারে, এমনটা কেউ ভাবতেও পারেননি। ট্রেলারের শুরুতে দেখানো হয়েছে জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচের দৃশ্য। সেই ম্যাচে ১৭ রানে ৫ উইকেট হারিয়েছিল ভারত। সেই সময়ে বাথরুমে ছিলেন অধিনায়ক। তাকে সেখান থেকে ডেকে জানানো হয় বিষয়টি। ততক্ষণে ৯ রানে ৪ উইকেটে পড়ে গেছে। এরপর বিশ্বকাপে লড়াই টিকিয়ে রাখার সেই ম্যাচে কপিল একাই করেছিলেন ১৭৫ রান।

ট্রেলারে আরও দেখা গেছে সাংবাদিক সম্মেলনে কপিল বলেছেন, ‘জিততেই তো এসেছি।’ একথা শুনে তাচ্ছিল্যের হাসি হাসেন সাংবাদিকরা। কিন্তু স্রোতের বিপরীত থেকে ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দেন কপিল। জেতার পরে যখন সংবাদ সম্মেলন হয়, তখন সেখানে দৃঢ়তার সঙ্গে তাকে বলতে শোনা যায়, ‘বলেছিলাম না? জিততেই তো এসেছি।’ সব মিলিয়ে ট্রেলারটি ছবিটিকে ঘিরে প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে।

‘এইটি থ্রি’ তে ভারতীয় ক্রিকেট টিমের ম্যানেজার মান সিং-এর চরিত্রে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি, অ্যামি ভিরকের ভূমিকায় দেখা মিলবে বলবিন্দর সিং সান্ধুর। এছাড়া ভারতীয় উইকেট কিপার ব্যাটস ম্যান সৈয়দ কিরমানির চরিত্রে কাস্ট করা হয়েছে সাহিল খাট্টারকে এবং তাহির ভাসিনকে দেখা যাবে সুনীল গাভাস্কারের চরিত্রে

হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে ছবিটি। বড়দিনে মুক্তি পাবে ‘এইটি থ্রি।’

 

View this post on Instagram

 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

Reneta

Jui  Banner Campaign
ট্যাগ: ৮৩কপিল দেবকবীর সিংক্রিকেটট্রেলারদীপিকাবলিউডরণবীর সিংরনবীরলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["বিনোদন"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2021/11/83_trailer_1638246240991_1638246248197.jpg","width":1200,"height":675},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}