দ্বিতীয় টি-২০ ম্যাচে দুই ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবালের ব্যাটে সাউথ আফ্রিকান ইনিংসের ভালোই জবাব দিচ্ছিলো বাংলাদেশ। তবে ঝোড়ো শুরুর পর সাজঘরে ফিরে গেছেন দুই টাইগার ওপেনার। ফেরার আগে ১৩ রান করেছেন তামিম। আর সৌম্য করেন ৩৭ রান।
ওপেনিং জুটিতে ৪৬ রান করে ওয়েন পার্নেলের বলে ওয়েসিজের হাতে ধরা পড়েন তামিম। আর অভিষিক্ত প্রোটিয়াস স্পিনার ইডি লিলি’র বলে স্ট্যাম্পিং হন সৌম্য।
এর আগে টসে জিতে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৬৯ করে সাউথ আফ্রিকা।






