চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের ঝড়ো ফিফটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজে টিকে থাকার ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু পেয়েছে বাংলাদেশ। পাওয়ার-প্লেতেই পেরিয়ে গেছে ফিফটি। ২৬ বলে ফিফটি তুলে নিয়েছেন লিটন দাস।

বাংলাদেশ-৮৩ /১ (৯)

হারলেই সিরিজ হাতছাড়া। সিলেটে প্রথম টি-টুয়েন্টিতে হেরে এমন সমীকরণের সামনে দাঁড়ানো বাংলাদেশকে মিরপুরে ২৫ বলে ৪১ রানের উদ্বোধনী জুটি এনে দেন তামিম ইকবাল ও লিটন দান।

লিটনই ছিলেন আগ্রাসী। দেখেশুনে খেলা তামিম এক চারে ১৬ বলে ১৫ করে অ্যালেনের বলে কটরেলকে ক্যাচ দেন।

ঝড়ো ব্যাট চালাতে থাকা লিটনের সঙ্গে পরে যোগ দেন সৌম্য সরকার।

বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় সাকিব আল হাসানের দল। আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই নেমেছে বাংলাদেশ। ক্যারিবীয়রাও সেখানে গত ম্যাচের জয়ী একাদশ নিয়েই নেমেছে।

Reneta

এদিনও চার পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান আছেন পেস স্পেশালিস্ট হিসেবে। তাদের সঙ্গে গতি মেলাবেন দুই পেস-অলরাউন্ডার সাইফউদ্দিন ও আরিফুল। স্পিন সামলাবেন মিরাজ ও সাকিব।

টেস্ট ও ওয়ানডে সিরিজে দাপুটে জয়ের পর টি-টুয়েন্টি সিরিজে শুভসূচনা হয়নি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। তাতে একটি পূর্ণাঙ্গ সিরিজে সব ফরম্যাটে সিরিজ জয়ের ট্রেবল সম্ভাবনার সামনে জমেছে শঙ্কার মেঘ। বৃহস্পতিবার জিতে সিরিজে সমতা ফেরানোর পালা। হাসিমুখে মাঠ ছাড়তে পারলে টিকে থাকবে ট্রেবল জয়ের সম্ভাবনাও।

দুই টেস্টের সিরিজ বাংলাদেশের মুঠোয় এনেছিল নির্বিঘ্নে, ২-০তে জিতে। সিলেটে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে জয় এসেছে হেসেখেলে, সিরিজ ২-১এ জয়। সাফল্যের পদযাত্রায় সেসব জয়ই হাতছানি দিয়ে ডাকছে নতুন এই ইতিহাসের। টি-টুয়েন্টি সিরিজও নিজেদের হলে প্রথমবার তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজে ট্রেবল জয়ে আলিঙ্গন করবে বাংলাদেশ।

২০০৮ সাল থেকে শুরু করে এপর্যন্ত বিভিন্ন দলের বিপক্ষে ১৪টি পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ। চৌদ্দবারের মধ্যে কখনোই একসঙ্গে তিন ফরম্যাটের ক্রিকেটেই সিরিজ জিততে পারেনি টাইগাররা। ব্যাট-বলে দাপট দেখিয়ে এবার জোরাল সম্ভাবনা জাগানো বাংলাদেশ ইতিহাস গড়ার কাছে চলে যেতে পারে হোম অব ক্রিকেটে।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT