রাজধানীসহ কয়েক জেলায় শিলাবৃষ্টি হয়েছে। হঠাৎ বৃষ্টিতে ধুলোমাখা রাস্তায় হঠাৎ প্রাণের সঞ্চার হয়। তবে পানিতে ডুবে যায় অনেক জায়গা। বৃষ্টির সঙ্গে ছিলো ঝড়ো হাওয়া। এ কারণে রাজধানীতে সুপ্রীম কোর্টের সামনের অংশের একটি দেয়াল ভেঙে পড়েছে।
খানিক বৃষ্টির পর মাঝে মাঝে ঘন অন্ধকার হয়ে আসে আকাশ। দুপুরেও কয়েক দফায় বৃষ্টি হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকালও ঝড়-বৃষ্টি হতে পারে।






