চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝুঁকি নিয়েই ৭ মার্চের ভাষণ সম্প্রচার করেছিলেন শব্দসৈনিকেরা

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৭:৫৯ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

বাঙালীর গর্বের, গৌরবের মাস মার্চ। এই মাসেই ঘোষিত হয় বাঙালীর স্বাধীনতা, বাংলাদেশ নামের একটি নতুন দেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে বাঙালী ঝাঁপিয়ে পড়ে মুক্তির মরনপণ লড়াইয়ে। একটি ভাষণ বদলে দেয় পুরো জাতিকে, গড়ে দেয় ইতিহাস, অদম্য বাঙ্গালী সাহসী হয়ে ওঠে আধুনিক অস্ত্রে সজ্জিত পাক বাহিনীর বিরুদ্ধে প্রায় খালি হাতে লড়াইয়ের।

৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের প্রভাব টের পেয়ে ভাষণ টেলিভিশন ও বেতারে সরাসরি সম্প্রচারে বাধা দেয় পাকিস্তান সামরিক জান্তা। সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে পাকিস্তান রেডিওর ঢাকা কেন্দ্রের কয়েকজন দুঃসাহসী কর্মকর্তা জীবনের ঝুঁকি নিয়ে ৮ মার্চ সকাল থেকে বঙ্গবন্ধুর ৭ মার্চ রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণ সম্প্রচার করেছিলেন।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এ গ্রামটির নাম ঝুটিগ্রাম। ১৯৭০ ও ৭২ সালে গোপালগঞ্জ-৫ আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়া এ গ্রামের মোহাম্মদ আবুল খায়ের বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের একমাত্র পেশাদার রেকর্ডধারী। রেডিও টেলিভিশন দখল করে যখন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি মুছে দেয় জান্তা সরকার, তখন ঢাকা রেডিও রেকর্ড করা একমাত্র পেশাদার রেকর্ডটি সঙ্গে নিয়ে কলকাতায় পালিয়ে যান মোহাম্মদ আবুল খায়ের।

Banglabid

কলকাতার একটি রেকর্ড কোম্পানী বিনামূল্যে এ ভাষণের ৩ হাজার কপি করে দেয় তাকে। ওই রেকর্ডটি তিনি মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এবং দেশে বিদেশে সরবরাহ করেন।

৮ মার্চ সংগঠনের নাম থেকে পূর্ব পাকিস্তান শব্দ দুটি ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয় ছাত্রলীগ। বন্ধ করে দেয়া হয় পাকিস্তানের পতাকা উত্তোলন, পাকিস্তানের জাতীয় সংগীত বাজানো এবং সিনেমা হলে ঊর্দূ ছবির প্রদর্শনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তাল মার্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নতুন মুখ

আগস্ট ১৫, ২০২৬

ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

আগস্ট ১৫, ২০২৬

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ

আগস্ট ১৫, ২০২৬

নিয়মিত লীগ আয়োজনে ব্যর্থতা নিয়ে যত কথা

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT