আগুনের ঝুঁকিতে থাকা ভবনগুলোতে অগ্নিনির্বাপণ সহায়ক ব্যবস্থা গড়ে তুলতে হবে মালিকদের নিজ খরচেই। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম একথা জানান।
২০টি ভবনকে মডেল ভবন হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
রাজধানীর নামী-দামী বেশ কয়েকটি স্থাপনাসহ বুয়েটের নিজস্ব ভবনও ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
কেবল বনানী কিংবা গুলশানই নয়, অতীতের প্রায় সব বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনার পর নানান সমস্যা চিহ্নিত হয়েছে, সুপারিশও দেয়া হয়েছে তথ্য-উপাত্ত নিয়ে। কিন্তু এই পর্যন্তই, অবস্থার খুব একটা উন্নতি নেই।
বুয়েটের জরিপে উঠে এসেছে অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নেননি রাজধানীর ভবন মালিকরা। এমনকি অগ্নিকাণ্ড নিয়ে আলোচনার এই স্থলেও ঝুঁকির শেষ নেই। বিল্ডিং কোড মেনে চলা, অকুপেন্সি সার্টিফিকেট মানতে বাধ্যকরাসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন বিশেষজ্ঞরা।
ঢাকা উত্তর সিটির মেয়র জানান, তৈরি পোশাক কারখানায় অবস্থার আমূল পরিবর্তন হয়েছে।
ভবনের নকশা তৈরিতে রাজউকের পাশাপাশি প্রকৌশলী বা স্থপতিদের আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:









