চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝিনাইদহে আরেক জঙ্গি আস্তনায় অভিযান, দুই জঙ্গি নিহত

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৬:২৯ অপরাহ্ণ ০৭, মে ২০১৭
অপরাধ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

ঝিনাইদহের মহেশপুরের জঙ্গি আস্তানায় কাউন্টার টেররিজমের অভিযান এখনো চলছে। অভিযানকালে আত্মঘাতী বোমা হামলায় একজন এবং গুলিতে অপর এক জঙ্গি নিহত হয়েছে। এছাড়াও আস্তানা থেকে তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।মাটি খুঁড়ে পাওয়া গেছে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য।

বজরাপুরে আরেকটি জঙ্গী আস্তানায় অভিযানের জন্য ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট যাচ্ছে। ১৪৪ ধারা জারি করে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

আহত হয়েছেন কাউন্টার টেররিজমের এডিসি নাজমুল ইসলাম ও পুলিশের এসআই মহসিন। তাদের মধ্যে নাজমুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে গণমাধ্যমকর্মীদের কাছে এসব তুলে ধরেন কাউন্টার টেররিজমের প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন: গত ৫ মে শামীম নামের এক জঙ্গিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে তথ্য দেয় ঝিনাইদহে একটি বাড়িতে জঙ্গি আস্তনার কথা। এবং সেখানে মাটির নীচে প্রচুর পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য রয়েছে।

শামীমের দেওয়া তথ্যের ভিত্তিতে কাউন্টার টেররিজমের একটি ইউনিট আজ ভোরে ওই বাড়িতে অভিযান চালায়।

Reneta

জঙ্গিরা সাম্প্রতিককালে কেন বর্ডার এলাকায় আস্তনা গড়ে তুলছে এমন প্রশ্নে মনিরুল ইসলাম বলেন: এখন জণসাধারণের মধ্যে সচেতনা তৈরি হয়েছে, তারা সহজে যাচাই বাছাই ছাড়া কাউকে বাসা ভাড়া নিতে দেয় না। ফলে জঙ্গিদের নতুন বাসা ভাড়া নিতে শহর অঞ্চলে কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।এছাড়া ঝিনাইদহে জঙ্গি আস্তনার একটি বাড়ি শামীমের নিজের বাড়ি। তাইতো কেউ সন্দেহ করছিল না।

পুলিশের কাউন্টার টেরেরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম আরো বলেন: জঙ্গি আস্তনাগুলোতে তারা নিজেদের আত্মরক্ষার জন্য কিছু বিস্ফোরক দ্রব্য সংগ্রহে রাখে। মূলত আইন-শৃঙ্খলা বাহিনীকে ঘায়েল করতে তারা এসব ব্যবহার করত।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬
ছবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংগৃহীত)।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম এবার ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT