চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝিনাইদহের দুই জঙ্গি আস্তানায় অভিযান স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ১৬, মে ২০১৭
অপরাধ, ঝিনাইদহ
A A

ঝিনাইদহের ধানবাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামের দুটি জঙ্গি আস্তানায় অভিযান স্থগিত করা হয়েছে। বুধবার এই অভিযান আবারও শুরু হবে। ঢাকা থেকে আসা বোম ডিসপোজাল ইউনিট বুধবারের অভিযানে অংশ নেবে। তবে আজ মঙ্গলবার রাতে ঘটনাস্থল ঘেরাও করে রাখা হবে। আশপাশের এলাকায় ১৪৪ ধারাও বলবৎ থাকবে।

এর আগে দুপুর একটার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা একটি বাড়ির অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়। সোমবার রাতে গ্রেফতার হওয়া নব্য জেএমবির সদস্য সেলিম ও প্রান্তকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়।একটি বাড়ির বাগানে মাটির নিচ থেকে উদ্ধার করা হয় দুইটি সুইসাইডাল ভেস্ট, চারটি সক্রিয় বোমা ও বোমা তৈরির সরঞ্জাম।

মঙ্গলবার র‌্যাব-৬ এর অধিনায়ক (সিও) খন্দাকর রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা থেকে র‌্যাবের বোমা নিস্ক্রিয় দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রথমে তারা জঙ্গি প্রান্ত এর একটি বাড়ির পাশের বাঁশ বাগানের নিচে গর্ত খুড়ে দুইটি সক্রিয় সুইসাইডাল ভেস্ট বোমা উদ্ধার করে।এরপর সেলিমের বাড়ির ৫টি স্পটে অভিযান চালানো হয়। এসময় দুপুর দুইটার দিকে সেলিমের বাড়ির পাশের গর্ত খুড়ে পাঁচটি সক্রিয় বোমা উদ্ধার করা হয়। সেখান থেকে আরও ৪০টি বোমা তৈরির সার্কিট, ২০টি ডিনামাইট স্টিক ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।

এর আগে গত ৭ মে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়োবাড়ীয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানায় অপারেশন ‘সাটল স্প্লিট’ অপারেশন করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি )। ওই অভিযানে দুই জঙ্গি নিহত হয়। একইদিন বজরাপুরের পাশাপাশি সদর উপজেলার লেবুতলায়ও একটি পরিত্যক্ত জঙ্গি আস্তানা থেকে কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়।

এর আগে ২২ এপ্রিল ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনেপাড়ায় জঙ্গি আস্তানায় সিটিটিসি ইউনিটের সদস্যরা ‘অপারেশন সাউথ প’ চালায়। ওই আস্তানা থেকে বিস্ফোরক তৈরি রাসায়নিক ভর্তি ২০টি ড্রামসহ পিস্তল, গুলি উদ্ধার করা হয়।পাঁচটি বোমা নিষ্ক্রিয় করা হয়। বাড়ির ভেতর থেকে ১৫টি জিহাদি বইও উদ্ধার করা হয়েছে। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

ট্যাগ: ঝিনাইদহঝিনাইদহ জঙ্গি আস্তানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনাকে ষড়যন্ত্রের বুলেট তাড়া করে ফিরছে: ওবায়দুল কাদের

পরবর্তী

আত্মবিশ্বাসী আবাহনীর এবার মার্জিয়া চ্যালেঞ্জ

পরবর্তী
ঢাকা আবাহনী (ফাইল ছবি)

আত্মবিশ্বাসী আবাহনীর এবার মার্জিয়া চ্যালেঞ্জ

বনানীতে ছাত্রী ধর্ষণ: শাফাতের ড্রাইভার ও দেহরক্ষী রিমান্ডে

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT