চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝিনাইদহের বজরাপুরের জঙ্গি আস্তানায় অভিযান চলছে, নিহত দুই জঙ্গি, আহত তিন পুলিশ 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ০৭, মে ২০১৭
অপরাধ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

শেখ সেলিম, ঝিনাইদহ প্রতিনিধি:
ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছার পর ঝিনাইদহের মহেশপুরের বজরাপুরে জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযান আবারও শুরু হয়েছে। এখন পর্যন্ত এই অভিযানে ২ জঙ্গি নিহত ও ৩ পুলিশ কর্মকর্তা আহত হওয়ার খবর পাওয়া গেছে। অভিযান শুরুর পর কিছুক্ষণের জন্য ‘বিরতি’ দেয়া হয়েছিলো। পরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বাড়িটিতে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা প্রবেশ করেন। এরপর আবারও অভিযান শুরু হয়।

সকালে বজরাপুরের এই বাড়িতে অভিযানকালে নিহত দুই জঙ্গির একজন আত্মঘাতী বোমা হামলায় এবং অপরজন গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে তুহিন নামের একজন রয়েছে। আহত হয়েছেন কাউন্টার টেরোরিজমের এডিসি নাজমুল ইসলাম, পুলিশের এসআই মজিবুর রহমান ও এএসআই মহসিন আলী। এদের মধ্যে নাজমুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখনও আস্তানাটি ঘিরে রাখা হয়েছে। এলাকায় ১৪৪ ধারা জারি করে অভিযানের সময় স্থানীয়দের ভিড় না করতে মাইকে ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ সাংবাদিকদের বলেন, নব্য জেএমবির সদস্যরা ওই বাড়িটিতে আশ্রয় নিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এসময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে একজন জঙ্গি নিহত হয়। এরপর ঘরের ভিতরে বোমা ফাটিয়ে নিহত হয় একজন। পুলিশ বাড়ির মালিক জহিরুল ইসলাম ও তার ছেলেকে আটক করেছে।

তিনি আরও জানান, একই উপজেলার লেবুতলা গ্রামের আরো একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮টি বোমা এবং একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এসময় শামীম নামের একজনকে গ্রেফতার করা হয়। এর মধ্য দিয়ে লেবুতলার অভিযান শেষ হয়। বজরাপুরের আস্তানায় বোম্ব ডিসপোজাল ইউনিট আসার পর বাড়ির ভিতরে উদ্ধার অভিযান শুরু হবে। ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে।

গত ২২ এপ্রিল একই জেলার সদর উপজেলার পোড়াহাটি গ্রামের এক জঙ্গি অাস্তানায় অপারেশন ‘সাউথ প’ অভিযান চালানো হয়েছিলো। ওই বাড়িটিতে অবশ্য কোনো জঙ্গি পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি বিরোধী অভিযানঝিনাইদহ জঙ্গি আস্তানা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT