চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝাল খেলে উষ্ণ থাকবে হাত-পা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ পূর্বাহ্ন ০৮, জানুয়ারি ২০১৮
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
উষ্ণতা

হাতের সঙ্গে হাত ঘষছেন, কিন্তু কিছুতেই উষ্ণ হচ্ছেনা না। পায়েরও একই অবস্থা। মোজা পরেও লাভ হচ্ছে না। এই শীতে যদি এমন সমস্যায় পড়ে থাকেন তাহলে ঝাল খাবার খান। গবেষকরা জানিয়েছেন, ঝাল খেলে হাত এবং পা উষ্ণ থাকে। সাথে আরও কিছু পদ্ধতি জানিয়েছেন তারা। জেনে নিন ফিচারে।

ঝাল খাবার: ঝাল খাবার রক্ত সঞ্চালন বাড়ায়। ঝাল খাবার খেলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং হৃদস্পন্দন বেড়ে যায়। ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। মরিচে প্রচুর ভিটামিন এ এবং সি আছে যা রক্তনালী এবং রক্ত কণিকাগুলোকে ভালো রাখে। ফলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক থাকে। শীতে রক্ত সঞ্চালন কমে গেলে সাধারণত হাত-পা ঠাণ্ডা হয়ে থাকে। তাই ঝাল খাবার খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। অরোরা হেলথ কেয়ারের উইসকনসিন ভিত্তিক ইন্টার্নিস্ট ডা. জন ব্রিল এমনটাই জানিয়েছেন।

ঢিলে-ঢালা পোশাক: ডা. জন ব্রিলের মতে শীতে ঢিলে পোশাক পরলে তা স্পেস হিটারের কাজ করে। শীতে উষ্ণতার জন্য হাত এবং পা ঢেকে রাখতে হবে। তবে হাত মোজা এবং পা মোজা একটু ঢিলে হলে দ্রুত হাত-পা উষ্ণ হবে। এতে মাঝে আঁটকে থাকা বাতাস ইনসুলেটরের কাজ করে। ফলে হাত-পা গরম থাকে।

সিগারেট, কফি, অ্যালকোহল বাদ: এই শীতে নিকোটিন, ক্যাফেইন এবং অ্যালকোহল তিনটি উপাদানই বাদ দেয়ার পরামর্শ দিয়েছেন ডা. ব্রিল। তার মতে নিকোটিন এবং ক্যাফেইন রক্তনালীকে সংকুচিত করে এবং রক্ত সঞ্চালনে বাধা দেয়। ফলে হাত এবং পায়ের স্বাভাবিক রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধা প্রাপ্ত হয়ে সেগুলো শীতল হয়ে যায়। অ্যালকোহল সাময়িক সময়ের জন্য শরীরকে উষ্ণ করলেও পরবর্তীতে নিকোটিন এবং ক্যাফেইনের মতোই বিরূপ প্রভাব ফেলে।

মাছ এবং আয়রন সমৃদ্ধ খাবার খান: মাছ, মাছের তেল, নিয়াসিন সমৃদ্ধি খাবার এবং আয়রন সমৃদ্ধ খাবার খেতে ধমনীর প্রসারিত থাকে এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক থাকে। তাই ওমেগা থ্রি সমৃদ্ধি মাছ, সবুজ শাক, আয়রন সমৃদ্ধ সবজি ও ফল খেতে থাকুন পুরো শীত জুড়ে।

তৃষ্ণা না পেলেও পানি পান করুন: শীতে বেশিরভাগ মানুষই পানি পান করা কমিয়ে দেয়। পানি ঠাণ্ডা থাকার কারণে এবং তৃষ্ণা কম পাওয়ার কারণে পানি পান করা হয়না বললেই চলে। কিন্তু শরীরের তাপমাত্রা ঠিক রাখতে শীতেও পরিমিত পানি পান করা জরুরী। এতে শরীরের তাপমাত্রা ঠিক থাকবে এবং হাইপোথারমিয়া হওয়ার ঝুঁকি কমে যাবে।

Reneta

ব্যায়াম: বাইরের বাতাসের ভয়ে হাঁটা কিংবা দৌড়ানো হয়না। আবার ঘরে কিংবা জিমেও ব্যায়াম করতে আলসেমি লাগে। শীতে হাত এবং পা-সহ পুরো শরীরের তাপমাত্রা ঠিক রাখতে ব্যায়াম করুন নিয়মিত। ডা. ব্রিলের মতে নিয়মিত ব্যায়াম করলে রক্ত সঞ্চালন ঠিক থাকে এবং শরীরের তাপমাত্রাও নিয়ন্ত্রিত থাকে। ডেইলি মেল।

Jui  Banner Campaign
ট্যাগ: পাশরীরের তাপমাত্রাশীতহাত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বাংলাদেশ ও তারেক রহমানকে মমতা ব্যানার্জির অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হৃদয় জয় করেছি, আন্দোলন থামছে না: তাসনিম জারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

১৮ ফেব্রুয়ারির মধ্যে গঠিত হবে নতুন সরকার: রিজওয়ানা হাসান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।

রাজশাহীতে নবনির্বাচিত এমপির জনসংযোগ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনগণের সমর্থনে বিএনপির বিজয়: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT