চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত: আহত ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২২
- সেমি লিড, জনপদ, ঝালকাঠি
A A

মানিক রায়: ঝালকাঠির রাজাপুরে ট্রাক চাপায় রাব্বি হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ ৩ জন আহত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় রাজাপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও চালক মেহেদি হাসানকে আটক করেছে পুলিশ।

নিহত রাব্বি হোসেন উপজেলার উত্তর মনোহরপুর গ্রামের রিক্সা চালক বশির হোসেনের ছেলে ও মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। আহত হয়েছে তার বন্ধু ইমরান, রাজিব ও রনি নামের তিনজন।

আহত ইমরান উপজেলার মনোহরপুর গ্রামের মজনু হাওলাদারের ছেলে এবং রাজিব ঝালকাঠির কীর্ত্তিপাশা গ্রামের আবুল ফরিদের ছেলে ও রনি কীর্ত্তিপাশা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

স্কুল ছাত্র রাব্বি সকালে তার বন্ধুদের সাথে মোটর সাইকেলে ঘুরতে বের হয়েছিলো।

রাজাপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, খুলনাগামী ট্রাকটি মোটরসাইকেলটিকে সামনাসামনি চাপা দেয়। এতে মোটর সাইকেলটি ট্রাকের নিচে পড়ে দুমড়েমুচড়ে যায় এবং মোটর সাইকেলের ৪ আরোহি মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিলে রাব্বিকে মৃত ঘোষণা করে এবং অপর আহতদের দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রনিকে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

Reneta

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনাস্কুল ছাত্র নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT