চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝালকাঠিতে ছাত্র হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ১৮, মে ২০২২
জনপদ, বরিশাল
A A
ঝালকাঠিতে ছাত্র হত্যা মামলার আসামিরা আদালত থেকে বের হচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া গ্রামে এইচএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান মনিব ওরফে শুভ হত্যা মামলায় ৩ সহোদর সহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

একই সাথে মামলার অপর ৫ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

বুধবার দুপুর আড়াইটায় ট্রাইব্যুনালের বিচারক এ,এইচ,এম মাহমুদুর হমান আসামীদের উপস্থিতিতেেএই রায় ঘোষণা করেন। এদিকে এ মামলার অপর ৩ আসামী শিশু হওয়ায় তাদের বিচার কার্যক্রম চলছে ঝালকাঠির শিশু আদালতে।

Banglabid

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন: তিন সহোদর বেল্লাল ফকির, হেলাল ফকির ও ফয়সাল ফকির এবং জসিম খান। খালসপ্রাপ্তরা হলেন: নবীন মিয়া, মো. ইসরাফিল, মো. জুয়েল, আব্দুস সালাম ও মো. এনারুল। দণ্ডপ্রাপ্তরা ওই এলাকার বাসিন্দা।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৯ সালের ২৫ মার্চ রাতে রাজাপুরের বড়ইয়া গ্রামের বাসিন্দা ও রাজাপুর কলেজের এইচএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান মনিব ওরফে শুভকে পিকনিকের নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। পরদিন সকালে শুভর স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় শুভর বাবা মো. আবদুল্লাহ আল মাহবুব বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৬ জনকে আসামী করে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাজাপুর থানায় পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ৯ জনকে অভিযুক্ত করে ২০২০ সালের ২০ জুলাই আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। একই মামলার আসামী অপর ৩ শিশুর বিরুদ্ধে আদালতে পৃথক অভিযোগপত্র দেয় তদন্ত কর্মকর্তা।

Reneta

পরে বরিশাল বিভাগীয় ট্রাইব্যুনালে ২৪ জনের মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ ৩ সহোদর সহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের দণ্ডাদেশ দেয়া হয়। অপর ৫ আসামীকে দেয়া হয় বেকসুর কালাস। মামলার অপর ৩ আসামী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিচার চলছে ঝালকাঠি শিশু আদালতে।

বাদী ও তার স্বজনরা আজকের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। এদিকে এই রায়ের বিরুদ্ধে উচ্চাদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচএসসি পরীক্ষার্থীযাবজ্জীবন কারাদণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৬৮ রানের লিড নিয়ে থামল বাংলাদেশ

পরবর্তী

ক্ষত বিক্ষত প্রিয়াঙ্কা, ছবি দেখে উদ্বিগ্ন ভক্তকূল!

পরবর্তী
প্রিয়াঙ্কার ছবি, ভক্তদের উদ্বেগের কারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষত বিক্ষত প্রিয়াঙ্কা, ছবি দেখে উদ্বিগ্ন ভক্তকূল!

মেয়েরা গোপন স্কুলে পড়ছে, তালেবান সরকারের অবজ্ঞার জবাব।. Channel i News - চ্যানেল আই নিউজ

তালেবান সরকারের অবজ্ঞার জবাব দিতে মেয়েদের গোপন স্কুল

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT