চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝলমলে ইনিংসে ঘরোয়া লিগে ফিরলেন স্মিথ-ওয়ার্নার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ন ২২, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞায় আছেন। তবে ছয় মাস বাদে নিজ দেশের ঘরোয়া লিগে ফিরছেন নিষিদ্ধ দুই ক্রিকেটার স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নার জুটি। ফিরে দুজনেই দেখিয়ে দিয়েছেন হাতের কব্জিতে এতটুকু মরচে পড়েনি তাদের।

অস্ট্রেলিয়া লিগে নিউ সাউথ ওয়েলসের গ্রেড-১ ক্রিকেটে খেলেছেন দুজন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ খেলেছেন সাদারল্যান্ডের হয়ে আর ওয়ার্নারের দল ছিল র‍্যান্ডউইক-পিটারশাম।

ওয়ার্নার ছিলেন তার মতোই আগ্রাসী। ৯৮ বলে হাঁকিয়েছেন শতক। অপরাজিত ছিলেন ১৫৫ রানে। প্রতিপক্ষ সেন্ট জর্জের দেয়া ২৭৮ রানের লক্ষ্য ওয়ার্নারের দেড়শো পেরনো ইনিংসে ভর করে সহজেই জয় পেয়েছে র‍্যান্ডউইক। ১৩ চারের সঙ্গে দুটি ছক্কাও হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক।

সেঞ্চুরি পেতে পারতেন স্মিথও। তবে ৯২ বলে ৮৫ রানে থেমেছেন তিনি। তার এই ইনিংসে ভর করেই ২৩৮ রানের সংগ্রহ পায় সাদারল্যান্ড। ওয়ার্নারের মতো জয় অবশ্য পায়নি স্মিথের দল। মোসমানের কাছে হেরে গেছে ৩ উইকেটে।

তবে জয়-পরাজয় অবশ্য মুখ্য নয় স্মিথ-ওয়ার্নারের কাছে। নিজেদের ঝালিয়ে নেয়ার লক্ষ্যে সফল দুজনেই। আন্তর্জাতিক ক্রিকেটে যেভাবে ধুঁকছে অস্ট্রেলিয়া, নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফেরার লড়াইয়ে স্মিথ-ওয়ার্নারের জন্য রসদ হতে পারে ঘরোয়া ক্রিকেটের এমন পারফরম্যান্স।

Jui  Banner Campaign
ট্যাগ: ডেভিড ওয়ার্নারলিড স্পোর্টসস্টিভেন স্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

এনসিপি প্রত্যাশামতো আসন না পাওয়ার কারণ কী!

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

জয়পুরহাটের দুই আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোটের গেজেট প্রকাশ: ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮২ লাখ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT