বাংলাদেশ ও আফগানিস্তানের সিরিজের সব প্রস্তুতি শেষ। মিরপুরের হোম অব ক্রিকেটে বেলা আড়াই’টায় শুরু হবে ম্যাচ। কিন্তু শনিবার দুপুরের ভারী বৃষ্টির পর সমর্থকদের কপালে কিছুটা দুশ্চিন্তার ভাজ। দিনের শেষ বেলায় বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে জানাচ্ছে ওয়েদার ডটকম। তবে এই ম্যাচের আগে রোববার সকাল থেকে ঢাকার ঝকঝকে আশা যোগাচ্ছে তাদের।
শনিবার আবহাওয়ার প্রতিবেদন বলেছিল, আগামীকালও বৃষ্টির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আরও বড় দু:সংবাদ হল তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের মত হ্রাস পাবে। ফলে একবার বৃষ্টিতে ভিজে যাওয়া মাঠ শুকাতে বাড়তি সময় লাগবে।
দিনের বড় একটা সময় আকাশ মেঘলা থাকবে। এর সাথে যুক্ত হবে ঝড়ো-বৃষ্টি। মানে বিপদের চূড়ান্ত। তবে আশার কথা হল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচের সাথেই আছে একদিন করে রিজার্ভ ডে।
রোববার ওয়েদার.কম জানিয়েছে, আজ দিনের কিছু সময় মেঘলা থাকবে। ঝড়ো-বৃষ্টি হতে পারে।
ঢাকায় এখন তাপমাত্রা অনুভূত হচ্ছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে যথেষ্ঠ আর্দ্রতা রয়েছে। এর পরিমাণ ৭৪ শতাংশ। আর দিনের শেষভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০ শতাংশ।







