বিনোদন

‘জয় ভীম’ বিতর্কের মাঝে দুবাই গেলেন সূর্য

দুবাইয়ে থাকা সুজনের ছবি, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাইয়ে থাকা সুজনের ছবি, তিনি পেশাদার পোশাক পরিহিত, পেছনে আধুনিক স্থাপত্যের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিতর্কের কেন্দ্রবিন্দুতে তামিল ছবি ‘জয় ভীম’। অভিযোগ এই ছবিতে ভানিয়ার সম্প্রদায়কে অপমান করা হয়েছে। বিতর্ক সৃষ্টি হওয়ার পরে অভিনেতা সূর্যের বাড়িতে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে। এই বিতর্কের মাঝেই ছুটি কাটাতে পরিবার নিয়ে দুবাই গিয়েছেন অভিনেতা সূর্য।

স্ত্রী জ্যোতিকা ও দুই সন্তানকে নিয়ে ছুটি কাটাতে দুবাই গিয়েছেন সূর্য। দুই সপ্তাহ পর ভারতে ফিরবেন তারা। তার অবর্তমানে এক আইনজীবী অভিনেতার পক্ষে মামলা লড়বেন।

২ নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া দক্ষিণী সুপারস্টার সূর্যর ‘জয় ভীম’ তামিলনাড়ুর রাজনৈতিক দল পিএমকে-র প্যারেন্ট বডি ভান্নিয়ার সঙ্গমের রোষানলে পড়েছে। অভিযোগ, ছবিতে ভান্নিয়ার সঙ্গমকে অসম্মান করা হয়েছে। এজন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করা হয়েছে। সেই সাথে ক্ষমা চাইতে বলা হয়েছে।

তবে সূর্য জানিয়েছেন, এটি শিল্পের স্বাধীনতা। তাই তিনি ক্ষমা চাইবেন না। তবে নির্মাতা টি জে জ্ঞানাভেল জানিয়েছেন, কারো অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে সিনেমা নির্মাণ করেননি তিনি। -টাইমস অব ইন্ডিয়া

বিষয়:জয় ভিম জয় ভীম তামিল দুবাই বিতর্ক সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…