ইংলিশ প্রিমিয়ার লিগে জয় দিয়ে মৌসুম শুরু করলো লিভারপুল। স্টোক সিটিকে ১-০ গোলে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। অন্য ম্যাচে সাউদাম্পটনের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে নিউক্যাসল ইউনাইটেড।
স্টোকের হোম গ্রাউন্ডে শেষ বাঁশি বাজার মাত্র ৪ মিনিট আগে গোল খরা কাটান লিভারপুলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কটিনহো।
এর আগে শুরু থেকে সমান তালে খেলতে থাকে দু’দল। চার অভিষিক্ত তারকাকে নিয়ে বিরতির আগে ও পরে গোলশূন্যই থাকে লিভারপুলের খাতা। তবে ৮৬ মিনিটে ডি বক্সের বাইরে থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন কটিনহো।





