চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় দিয়ে ওয়ানডে মিশন শুরু

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৮:০৫ পূর্বাহ্ণ ০৭, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

মিরপুরের হোম অব ক্রিকেটে প্রথম ম্যাচে স্বাভাবিক জয় দিয়েই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে মাশরাফি বাহিনী। জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৬ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ের মধ্য দিয়ে চলতি বছর ষোল ওয়ানেডেতে এগারোতম জয় তুলে নিল টিম টাইগার্স। মুশফিকের সেঞ্চুরির পর পাঁচ উইকেট নেন সাকিব আল হাসান।

টাইগারদের দেওয়া ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দেখেশুনেই শুরু করেছিলেন জিম্বাবুয়ে ওপেনার চিবাবা ও জংউয়।তবে বাংলাদেশী পেসার কাটার মুস্তাফিজ, আল-আমিন আর স্পিনার আরাফাত সানির নিয়ন্ত্রিত বোলিংয়ে নিজেদের গুটিয়ে রাখতে এক প্রকার বাধ্য হয় জিম্বাবুয়ানরা।

তবে টাইগারদের উইকেট খরা কাটিয়ে দেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চিবাবা তুলে দারুণ এক ব্রেক থ্রু দেন তিনি। দলীয় ৪০ রানে লিটনের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান চিবাবাকে। আট রান পরেই আবারো সাকিব ভেলকি। ক্রেইগ আরভিন মিডঅফে নাসিরের হাতে ধরা পড়েন। দলীয় ৫৪ রানের মাথায় এক বছর পর ক্রিকেটে ফিরে আল আমিন দখল করেন জংউইয়ের উইকেট।

৬৫ রানে শেন উইলিয়ামসকে সরাসরি বোল্ড করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে কাট করতে গিয়ে বোল্ড হন উইলিয়ামস। সাকিব ঘূর্ণি শেষ না হতেই জ্বলে ওঠেন অধিনায়ক মাশরাফি। তার জোড়া আঘাতে ফিরে যান সিকান্দার রাজা ও ম্যালকম ওয়ালার। সিকান্দার রাজাকে মুশফিকের কাছে ক্যাচ বানিয়ে আর ম্যালকম ওয়ালারকেও নাসিরের হাতে তালুবন্দি সাজঘরের পথ দেখান অধিনায়ক মাশরাফি।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ক্রিজে ধুকতে থাকে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ১২৮ রানে। টাইগারদের পক্ষে পাঁচটি উইকেট নেন সাকিব, দুটি নেন মাশরাফি।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার পরেও মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরি আর মারকুটে ড্যাশিং ব্যাটসম্যান সাব্বিরের অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৭৩ রান সংগ্রহ করে টাইগাররা।

Reneta

দলের বিপযয়ে মুশফিক প্রথমে তামিম কে নিয়ে গড়েছিলেন ৭০ রানের জুটি, পরে সাব্বিরকে নিয়ে গড়লেন মহামূল্যবান ১১৯ রানের জুটি। মুশফিকুর রহিম তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি, ১০৪ বলে নয়টি চার ও একটি ছয়ে করেন ১০৭ রান।

তাকে যোগ্য সার্পোট দেওয়া তরুণ তুর্কি সাব্বির তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। তিনি করেন ৫৭ রান।এছাড়া ওপেনার তামিম করেন ৪০ রান। শেষদিকে অধিনায়ক মাশরাফি মতুর্জার ৮ বলে এক চার এক ছয়ে ১৪ রান এবং স্পিনার আরাফাত সানির ৮ বলে তিনটি চারে ১৩ রান টাইগারদের সম্মানজনক স্কোরে পৌছে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT