চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় দিয়েই বিপিএল শুরু করলো বরিশাল বুলস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

জয় দিয়েই বিপিএল শুরু করলো বরিশাল বুলস। কেভন কুপারের মারাত্মক বোলিংয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৩ রানের জয় পায় বরিশাল বুলস।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে বরিশালের দেওয়া ১৫৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারকুটে ব্যাট চালাতে থাকে রংপুরের সৌম্য আর সিমন্স। চারটি চারে ১৬ রান করে সৌম্যের বিদায়ে ছন্দহারা হারিয়ে যায় রংপুরের।

বরিশালের মাপা বোলিংয়ে একে একে হারায় সিমন্স, অধিনায়ক সাকিব ও গত ম্যাচের নায়ক মিজবাহকে। তবে তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে এক প্রান্ত আগলে রাখে মোহাম্মদ মিথুন। তার ৩১ বলে পাঁচটি চার ও দুটি ছয়ে সাজানো ৫৫ রানের ইনিংসটি দলকে শুধু পরাজয়ের ব্যবধান কমাতে সাহায্য করে।

শেষ ওভারে রংপুরের দরকার ছিল ১৫ রান। কুপারের করা প্রথম বলে স্যামির আউটের সঙ্গেই পরাজয় নিশ্চিত হয়ে যায় রংপুরের। ওভারের শেষ দুটি বলে কুপার আরো দুটি উইকেট তুলে নিলে ২০ ওভারে ১৪২ রান করে অল আউট হয় রংপুর রাইডার্স।

এরআগে টসে হেরে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সের বোলিং তোপে শুরুতেই ব্যাকফুটে ছিল বরিশাল বুলস। রংপুরের শ্রীলঙ্কান বোলার থিসারা পেরেরা ও সাকিব আল হাসানের মারাত্মক বোলিংয়ে মাত্র ১৫ রানেই চার উইকেট হারায় বরিশাল।

দ্বিতীয় ওভারেই উইকেটে পেছনে মোহাম্মদ মিথুনের কাছে ক্যাচ বানিয়ে রনি তালুকদারকে সাজঘরে ফেরানোর মধ্য দিয়ে ধ্বংসযজ্ঞের সূচনা করে থিসারা পেরেরা। দুই বল পরেই শাহরিয়ার নাসিফকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন পেরেরা। স্কোর বোর্ডে দলীয় রান তখন চার প্যাভিলনে ফিরে গেছেন দুই ওপেনার। তৃতীয় ওভারের প্রথম বলেই বেল্ডন টেলরকে তুলে নেয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চতুর্থ ওভারে আবারো পেরারা ম্যাজিক। ড্যানিশ ব্যাটসম্যান সাব্বির রহমানকে এলবিডব্লিউ করে ফেরত পাঠালে বরিশাল বুলসের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৫ রান।

Reneta

এরপরই দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ ও নাদিফ চৌধুরী। তাদের ৮২ রানের জুটি দলকে বিপদ থেকে উদ্ধার করে। মাহমুদউল্লাহ ৪৩ বলে পাঁচ চার এক ছয়ে করেন ৫১ করে আউট হন। অপরদিকে নাদিফ চৌধুরী করেন ৩০ রান।শেষদিকে কেভন কুপারের অপরাজিত ২১, প্রসান্না ১২ ও মোহাম্মদ সামির ১৫ রানে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রানের সম্মানজনক ইনিংস সাজায় বরিশাল বুলস।

রংপুরের পক্ষে থিসারা ও সাকিব আল হাসান ৩টি করে উইকেট তুলে নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরিশাল বুলসবিপিএলবিপিএল ৩রংপুর রাইডার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT