চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় ছাপিয়ে বিতর্কে অ্যাটলেটিকো কোচ (ভিডিও)

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ০৪, মে ২০১৬
স্পোর্টস
A A

আবারো মেজাজ হারিয়ে বিতর্কে জন্ম
দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। বায়ার্ন মিউনিখকে
বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করলেও জয় ছাপিয়ে আলোচনায় উঠে
এসেছেন এই আর্জেন্টাইন কােচ।

সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচের একেবারে শেষ পর্যায়ে মেজাজ হারিয়ে চড় কষিয়েছেন নিজের কোচিং স্টাফ পেদ্রো পাবলো মাতেসাঞ্জকে।

খেলার নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়ে গেলে ম্যাচের দায়িত্বে থাকা রেফারি আরো ৫ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ করেন। ৯১তম মিনিটের মাথায় এমন ঘটনা ঘটান সিমিওনে।

ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে (৯৩ মিনিট) কোকের বদলি হিসেবে সিমিওনে মাঠে নামান স্টেফান স্যাভিককে। তবে, অ্যাথলেটিকোর কোচ চেয়েছিলেন স্যাভিককে আরো এক মিনিট আগেই নামাতে।

সে সময় অ্যাটলেটিকো ২-১ গোলে পিছিয়ে থাকলেও অ্যাওয়ে গোলের সুবাদে ফাইনালে তারাই উঠবে এমন অবস্থা চলছিল।

চরম উত্তেজনা ছড়ানো ম্যাচের সে মুহূর্তে সিমিওনে স্যাভিককে মাঠে পাঠানোর নির্দেশ দিলে তাতে কিছুটা সময়ক্ষেপণ করেন ক্লাবের প্রতিনিধি পেদ্রো পাবলো মাতেসাঞ্জ।

তিনি সিমিওনকে কিছু একটা বলতে গেলে ক্ষেপে গিয়ে মাতেসাঞ্জের কাঁধে চড় কষান সিমিওনে। ঘটনায় আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন ক্লাবের সেই প্রতিনিধি।

লা লিগার ম্যাচ চলাকালীন প্রতিপক্ষের এক ফুটবলারের আক্রমণ ঠেকাতে ডাগআউট থেকে বল ছুঁড়ে ক’দিন আগেই তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন সিমিওনে।

ভিডিওতে দেখুন সিমিওনের সেই ঘটনা-

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরো ১৩ রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

পরবর্তী

যে টার্নিং পয়েন্টে জিতলো অ্যাটলেটিকো

পরবর্তী

যে টার্নিং পয়েন্টে জিতলো অ্যাটলেটিকো

সবচেয়ে বেশি আয় করা বলিউডের ১০ সিনেমা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে উদ্ধার অভিযানে ২ হাজার সেনা মোতায়েন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগস্ট ২৭, ২০২৬

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT