চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ে ‍শুরু ম্যানইউ’র, হোঁচট চ্যাম্পিয়ন চেলসির

রেজাউল করিমরেজাউল করিম
৪:১৫ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমটা দুইভাবে শুরু হলো দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির। উদ্বোধনী ম্যাচে ম্যানইউ জয় পেলেও ড্র করে হোঁচট খেয়েছে মোরিনহোর চেলসি। টটেনহ্যামের বিপক্ষে ১-০ গোলে জিতেছে রেড ডেভিলসরা। আর সোয়ানসি সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে ব্লুজরা।

এদিন ম্যানইউ’র জন্য চ্যালেঞ্জ ছিল দুটি। গত মৌসুমের প্রথম ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে হেরে গিয়েছিল রেড ডেভিলসরা। সেটি এড়ানোর পাশাপাশি টটেনহ্যামের সামনে ‘নতুন’ ম্যানইউর গুছিয়ে ওঠা ছিল দ্বিতীয় চ্যালেঞ্জ। আপাতত প্রথমটিতে উতরে গেছে ফন গালের দল। সেটিও ভাগ্যের জোরে। টটেনহ্যাম ডিফেন্ডার কাইল ওয়াকারের আত্মঘাতী গোলে ১-০-র জয় পায় রেড ডেভিলসরা।

ম্যাচে ম্যানইউ মাঠে নামে ভিন্ন এক চেহারায়। গত মৌসুমের দল থেকে ফন পার্সি, ডি মারিয়া, রাফায়েল ফ্যালকাওরা অনুপস্থিত। এমনকি দলের ক্যাম্পে থাকলেও বেঞ্চে ছিলেন না গোলরক্ষক ডি গিয়াও। স্প্যানিশ গোলরক্ষকের রিয়াল মাদ্রিদের যাত্রা এখনও ঝুলে থাকায় বেঞ্চের বদলে তাকে গ্যালারিতেই বসে থাকতে হয়েছে। এই ফাঁকেই প্রথম দিনই একাদশে সুযোগ পেয়ে যান সার্জিও রোমেরো।

দ্বিতীয়ার্ধে ৬০তম মিনিটে মাঠে নামেন বাস্তিয়ান সোয়েনস্টাইগারও। প্রায় দেড় যুগ বায়ার্ন মিউনিখে কাটানো জার্মান মিডফিল্ডার মাঠে আসার অনেক আগেই অবশ্য খেলায় এগিয়ে যায় ম্যানইউ। ২২ মিনিটে টটেনহ্যাম ডি-বক্সে অ্যাশলে ইয়ংয়ের বাড়ানো বল একা পেয়ে যান ওয়েইন রুনি। তবে ইংলিশ অধিনায়ক খানিকটা সময় নিয়ে যখন দেরি করছিলেন, তখনই ছুটে আসেন কাইল ওয়াকার। রুনির শট নেওয়া ঠেকাতে গিয়ে বল পাঠিয়ে দেন নিজেদেরই জালে।

শেষ পর্যন্ত আত্মঘাতী গোলের জয়েই ৩ পয়েন্ট অর্জন করে ম্যানইউ। রেড ডেভিলসরা তাদের পরবর্তী ম্যাচ খেলবে ১৪ আগস্ট, অ্যাস্টনভিলার বিপক্ষে।

অন্যদিকে, প্রথম দিনই বর্তমান চ্যাম্পিয়নরা ২-২ গোলে ড্র করেছে সোয়ানসির সঙ্গে। তাও নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে ১০ জন নিয়ে খেলে। অস্কারের নিচু ফ্রিকিকে ২৩ মিনিটে এগিয়ে গিয়েছিল চেলসি। ২৯ মিনিটেই সমতা ফিরিয়ে সোয়ানসির হয়ে অভিষেকটা স্মরণীয় করেন আন্দ্রে আইয়ু। জেফারসন মনতেরোর ক্রসে বাফেতিম্বি গোমিসের হেডার গোলরক্ষক থিবো কোর্তোয়া সেভ করার পর আইয়ুর শট ব্লক করেন টিম ক্যাহিল। তবে ফিরতি বলে ঘানার এই ফরোয়ার্ডের অসাধারণ শট আর আটকাতে পারেননি কোর্তোয়া।

Reneta

৯০ সেকেন্ড না পেরুতেই আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় চেলসি। এ জন্য নিজেদের ভাগ্যকে দূষতেই পারে সোয়ানসি। কেননা উইলিয়ানের ক্রস ফ্রেডরিকো ফার্নান্দেজের পায়ে লেগে দিক বদলে জড়িয়ে যায় জালে।

নাটকীয় ম্যাচটি নতুন বাঁক নেয় বিরতির পর। ৫২ মিনিটে গোমিসকে বক্সে ফাউল করায় রেফারি লালকার্ড দেখান চেলসি গোলরক্ষক থিবো কোর্তোয়াকে। পেনাল্টি পায় সোয়ানসি। বদলি গোলরক্ষক আসমির বেগোভিচকে বোকা বানিয়ে পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি গোমিস। ম্যাচে ২-২ গোলে সমতা ফেরার পর আর গোলের দেখা পায়নি কোনো দল। স্টামফোর্ড ব্রিজে তাই প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে কোনো পয়েন্টের দেখা পেল সোয়ানসি।

এ ছাড়া দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে অ্যাস্টন ভিলা, ক্রাইস্টাল প্যালেস ও লিয়েস্টার সিটি । নবাগত ওয়ার্ডফোর্ডের সঙ্গে ইভারটনের ম্যাচটি ২-২ গোল ড্র হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT