চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের মুখ দেখল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা তিন ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার রাতের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে তারা। লিটন-রিজওয়ান-ইমরুলরা ১৩৬ রান তাড়া করে জেতে ১৫ বল হাতে রেখে।

চট্টগ্রামের দেয়া সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড় তোলেন লিটন দাস। ২২ বলে ৪০ রান করে আউট হন। মারেন তিনটি ছক্কা, চারটি চার। পাওয়ার প্লে কাজে লাগান দারুণভাবে। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৫৬ রানের ওপেনিং জুটি ভাঙে মৃত্যুঞ্জয়ের বলে লিটন বোল্ড হলে।

তিনে নামা ইমরুল করেন ১৫ রান। জনশন চার্লস রাতের খাতা খুলতে পারেননি। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে আউট হন জাকের আলী অনিক। ২৩ বলে করেন ২২ রান।

এক প্রান্ত আগলে ব্যাটিং করা রিজওয়ান শেষ পর্যন্ত টিকে থাকেন। খেলেন ৩৫ বলে ৩৭ রানের ইনিংস। এ পাকিস্তানি ব্যাটার মারেন ৪টি চার। ১০ বলে ১০ রানে অপরাজিত থাকেন খুশদিল শাহ।

মালিন্দা পুষ্পকুমারা দুটি, জিয়াউর রহমান ও মৃত্যুঞ্জয় নেন একটি উইকেট।

নিজেদের মাঠে চ্যালেঞ্জার্স অধিনায়ক শুভাগত হোম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ২০ ওভারে ওভারে ৮ উইকেটে ১৩৫ রানে পৌঁছায় দলটি। চলতি আসরের সেঞ্চুরিয়ান উসমান খানকে প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরান বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। আরেক ওপেনার ম্যাক্স ও’ডাউড করে যান ২৪ রান।

তিনে নেমে আফিফ ২১ বলে ২৯ রান করেন। শেষদিকে শুভাগত ২৩ বলে অপরাজিত ৩৭ রানের ক্যামিও খেলে চট্টগ্রামকে ভদ্রস্থ একটা জায়গায় নেন।
কুমিল্লার হয়ে তানভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও খুশদিল শাহ ২টি করে উইকেট নেন। মুকিদুল ইসলাম নেন একটি উইকেট।
Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০২৩লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT