টানা দ্বিতীয়বারের মতো নারায়নগঞ্জের মেয়র নির্বাচিত হওয়ার পর ডা. সেলিনা হায়াৎ আইভী টেলিফোনে কথা বলেছেন বিএনপির পরাজিত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে।
ফোনালাপে শুক্রবার সকালে দু’জনে এক সাথে নাশতা করার ইচ্ছে প্রকাশ করেছেন বিজয়ী মেয়র।
১৭৪ কেন্দ্রের বেসরকারি ফলাফলে আইভী পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট। ৭৭ হাজার ৯০২ ভোটের ব্যবধানে জয়ী হন আইভী।








