চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের দৃঢ়তায় লিডের স্বপ্ন বুনছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ০২, জানুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

মাহমুদুল হাসান জয় দেখালেন দৃঢ়তা, ব্যাটিংয়ে টেস্ট মেজাজ ফুটে উঠল পুরোপুরি। নাজমুল হোসেন শান্ত করলেন স্বভাবসুলভ ব্যাটিং। দুই তরুণের ফিফটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে লিডের আশা জাগিয়েছে বাংলাদেশ।

মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করে দ্বিতীয় দিন শেষে সফরকারীরা ২ উইকেট হারিয়ে তুলেছে ১৭৫ রান। শান্ত ৬৪ রান করে ফিরে গেছেন। জয় ৭০ ও অধিনায়ক মুমিনুল হক ৮ রানে অপরাজিত আছেন।

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে জয় দেখা পান প্রথম ফিফটির। ১৬৫ বলে পাঁচটি চারে পৌঁছান পঞ্চাশে। ২১১ বলে ৭০ রানে অপরাজিত ইনিংসটিতে চার সাতটি।

৮ উইকেট হাতে রেখে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫৩ রানে পিছিয়ে আছে। দিনের খেলা ১০ ওভার বাকি থাকতে উইকেট বিলিয়ে আসেন শান্ত। বাঁহাতি পেসার নিল ওয়াগনারের অফস্টাম্পের বাইরের বল মিডঅফে ড্রাইভ খেলতে গিয়েছিলেন। আহামরি কোনো ডেলিভারি ছিল না। বাঁহাতি ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় ব্যাকওয়াট পয়েন্টে দাঁড়িয়ে থাকা উইল ইয়াংয়ের হাতে।

ভাঙে ১০৪ রানের লড়াকু জুটি। ১০৯ বলে সাতটি চার ও এক ছক্কায় ৬৪ রান করে যান শান্ত। ফিফটি পূর্ণ করেন ৯০ বলে।

সিরিজের প্রথম টেস্টে ওপেনিংয়ে যথারীতি সাদমান ইসলামের সঙ্গী হন জয়। প্রথম সেশনের ৩ ওভার কাটিয়ে দিয়ে লাঞ্চে যান দুজন। দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টা নিরাপদে পার করেন দুই ওপেনার।

Reneta

পানি পানের বিরতির পর প্রথম বলেই তাদের বিচ্ছিন্ন করেন ওয়াগনার। সাধারণ এক ডেলিভারিতে ফেরেন সাদমান। নিচু হয়ে আসা ফুলটসে ফ্লিক করতে গিয়ে বোলারের হাতে ফিরতি ক্যাচ দেন। ৫৫ বলে একটি চারে ২২ রান করে ফেরেন বাঁহাতি সাদমান। ভাঙে ৪৩ রানের জুটি।

প্রথম ইনিংসে ৩২৮ রান করে নিউজিল্যান্ড। দেশের মাটিতে এই সংস্করণে যা বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন। শেষ ৫ উইকেটে ৭০ রান যোগ করে কিউইরা। ৩২ রান নিয়ে দিন শুরু করা হেনরি নিকোলস ১২৭ বলে ১২টি চারে করেছেন ৭৫ রান।

শরিফুল ইসলাম ৬৯ রানে নেন ৩ উইকেট, মেহেদী মিরাজ ৮৬ রানে নেন সমান ৩ উইকেট। মুমিনুল হক মাত্র ৬ রানে নেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট। প্রথমদিন সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েকে থামানো মুমিনুল পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান করা নিকোলসের উইকেটও। ইবাদত হোসেন নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়মিরাজমুমিনুললিড স্পোর্টসল্যাথামশরিফুলশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT