ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যান ইউ খেলবে ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে। আর রাত সাড়ে ১১টায় কঠিন ম্যাচে মুখোমুখি হবে স্টোক সিটি-চেলসি।
১১ ম্যাচের ৬টিতে জিতে চলতি মৌসুমে এখন পর্যন্ত টেবিলের ৪ নম্বরে আছে সাবেক চ্যাম্পিয়ন ম্যান ইউ। গত দু’ম্যাচের দুটিতেই গোল শূন্য ড্র করেছে ভন গালের দল। তাই ব্রমউইচের বিপক্ষে গোল খরা কাটিয়ে আবারও জয়ের ধারায় ফেরাটাই মূল লক্ষ্য তাদের সামনে।
টেবিলের ১৩ নম্বর স্টোক সিটির। আর ১৪ নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। স্টোকের মাঠে স্বাগতিকরাই ফেবারিট। তাই এ দফাও কঠিন পরীক্ষা চেলসির সামনে।






