কোপা আমেরিকায় গ্রুপের শেষ ম্যাচে রাতে মাঠে নামছে শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে প্যারাগুয়ের সাথে ড্র ও দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে আছে মেসি-আগুয়েরোদের দল।
রাতে ১৪ বার কোপা চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ টুর্নামেন্টে আমন্ত্রিত ক্যারিবিয়ান দল জ্যামাইকা। গ্রুপ পর্বের দুই ম্যাচ খেলে দুটিতেই পরাজিত জ্যামাইকাকে অবশ্য দুর্বল প্রতিপক্ষ ভাবছেন না আর্জেন্টাইন কোচ জেরার্ডো টাটা মার্টিনো।
প্যারাগুয়ে-উরুগুয়ের মতো কঠিন প্রতিপক্ষ হিসেবেই জ্যামাইকাকে সমীহ করছেন তিনি। কিন্তু তিনি জানেন, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যেতে হলে জ্যামাইকার বিপক্ষে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার।
এস্তাদিও সোসালিতো’তে বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় মাঠে নামবে দুই দল।
এর আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে রাত ১টায় মাঠে নামবে একই গ্রুপের প্যারাগুয়ে-উরুগুয়ে।







