চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়েই অস্ট্রেলিয়া সফর শেষ করল লিটন-বিজয়রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
প্রথম দিনে বাংলাদেশ এইচপি দলের ব্যাটিংয়ে নামার মুহূর্ত

প্রথম দিনে বাংলাদেশ এইচপি দলের ব্যাটিংয়ে নামার মুহূর্ত

অস্ট্রেলিয়া সফরে একমাত্র তিনদিনের ম্যাচেও জয় পেয়েছে বিসিবি হাই-পারফরম্যান্স (এইচপি) দল। ডারউইনে শেষ দিনের রোমাঞ্চের পর নর্দান টেরিটোরির (এনটি) আমন্ত্রিত একাদশকে ২১ রানে হারায় লিটন দাসের দল।

ওয়ানডে সিরিজে ৫-০তে জয়ের পর তিনদিনের ম্যাচ জিতে অপরাজিত থেকেই সফর শেষ করল বিসিবির দলটি।

ওয়ানডে সিরিজে লিটন-বিজয়দের সামনে পাত্তাই পায়নি নর্দান টেরিটোরি একাদশ। তবে তিনদিনের ম্যাচে তারা একটু আশা জাগিয়ছিল। এইচপির করা ৬ উইকেটে ৩১২ (ইনিংস ঘোষণা) রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে হারিয়ে তুলে ফেলেছিল ৩১৬ রান। তৃতীয় দিনে সেটাকে বাড়িয়ে নিয়ে চ্যালেঞ্জ জানানোর সুযোগ ছিল।

কিন্তু কঠিন পরীক্ষায় পড়া এইচপির বোলাররা ছন্দ ফিরে পান তৃতীয় দিন সকালেই। আর মাত্র ৩৬ রান যোগ করতেই স্বাগতিকদের ৪ উইকেট তুলে নেন তারা। পরে ৭ উইকেটে ৩৫২ রান করে ৩৬ রানের লিড নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে এনটি।

জবাবে দ্রুত রান তুলতে যেয়ে এইচপির যোদ্ধারা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২২৯ রানে। ১৯০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সফরকারী বোলারদের দাপটে পরে ১৬৮ রানেই গুটিয়ে যায় এনটি একাদশ।

তিনদিনের ম্যাচটির প্রথম দিনে দাপট দেখান এইচপি দলের ব্যাটসম্যানরা। তবে দ্বিতীয় দিনে বোলারদের পড়তে হয় কঠিন পরীক্ষায়। তার আগে প্রথম দিনে ইরফান শুক্কুরের সেঞ্চুরি ও মেহেদী মারুফের প্রায় সেঞ্চুরিতে তিনশ পেরোয় লিটনরা।

বৃহস্পতিবার এনটি একাদশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে এইচপি তিনশ পেরোনোর পথে উদ্বোধনীতে মারুফ ৮৭ এবং মিডলঅর্ডারে শুক্কুরের অপরাজিত ১০৪ রান করেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর উঁচু ভবনে সিভিল এভিয়েশনের হেলিপ্যাড নির্মাণের তাগিদ

পরবর্তী

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ৫৭ ধারার মামলার নেপথ্যে 

পরবর্তী

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ৫৭ ধারার মামলার নেপথ্যে 

আশুলিয়ায় 'জঙ্গি আস্তানা' ঘিরে রেখেছে র‌্যাব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

আবারও ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

আগস্ট ২৬, ২০২৬

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আগস্ট ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT