চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ী হয়েই ট্রাম্পের হুংকার: আমেরিকা প্রাপ্যের চেয়ে কম নেবে না

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
২:৩১ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

নির্বাচনে জেতার কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রথম ভাষণেই দেশের অভ্যন্তরীণ শহরগুলোর সব সমস্যা সমাধানের ঘোষণার পাশাপাশি হুংকার দিয়ে বলেছেন, “আমেরিকা এখন আর প্রাপ্য কিছুর চেয়ে কম মেনে নেবে না।”

ট্রাম্প বলেন, “আমরা অভ্যন্তরীণ শহরগুলোকে ঠিকঠাক করব। সেসব মানুষকে মনে করে কাজ করব যাদের অন্যরা ভুলে গেছে। আমরা মহাসড়ক, সেতু, বিমানবন্দর, সুড়ঙ্গপথ, হাসপাতালসহ অবকাঠামোগুলো পুনর্নির্মাণ করব, যা কোনো কিছুর কাছেই কখনো দ্বিতীয় হবে না। দেশ গড়ার কাজে আমরা আমাদের কোটি কোটি জনগণের কর্মসংস্থান করব।”

Banglabid

পররাষ্ট্রনীতির ব্যাপারে সংক্ষেপে ট্রাম্প বলেন, তার সরকার সেসব দেশের সঙ্গে বন্ধুত্ব রাখবে যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইবে। “আমরা আমাদের দেশের সর্বোচ্চ খেয়াল রাখব। বন্ধু দেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই মধুর হবে।” দেশের স্বার্থকে সবার আগে রাখলেও পুরো বিশ্বের সঙ্গে সরকার ন্যায্য সম্পর্ক রাখবে বলে জানান তিনি, “আমরা সব দেশের সঙ্গে মতৈক্য খুঁজব, প্রতিকূলতা নয়, অংশীদারিত্ব খুঁজব, বিবাদ নয়।”trump7

সবসময় সঙ্গে থেকে জয় আনার মতো নির্বাচনী প্রচারণার জন্য নিজের প্রচারণা শিবিরকে ধন্যবাদ জানান নতুন প্রেসিডেন্ট। বলেন, ১৮ মাসের প্রচারণা যাত্রায় মানুষগুলোকে খুব কাছ থেকে চিনেছেন তিনি। প্রচারণা শিবিরের সদস্যদের সঙ্গে কাটানো সময়গুলো ট্রাম্পের জীবনের সর্বোচ্চ মুহূর্ত।

জাতীয় প্রবৃদ্ধি এবং নবায়নের উদ্দেশ্যে ট্রাম্প সরকার প্রকল্প হাতে নেবে বলে ভাষণে জানানো হয়। এজন্য যুক্তরাষ্ট্রের মেধাবী জনগোষ্ঠীকে কাজে লাগানো হবে। ট্রাম্প বলেন, “আমাদের হাতে ব্যাপক একটি অর্থনৈতিক পরিকল্পনা রয়েছে। আমরা আমাদের প্রবৃদ্ধিকে দ্বিগুণ করব এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হবে আমাদেরটাই।”

Reneta

প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে তাকে নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানান ট্রাম্প। এরপর প্রথমে বাবা-মা ও একে একে পরিবারের সব সদস্য, দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দ্বীসহ সব বন্ধু এবং সহকর্মীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজনীতির মতো নোংরা যুদ্ধে পাশে থেকে সমর্থন দেয়ার জন্য। এছাড়া যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ধন্যবাদ জানান তিনি।trump8

ডোনাল্ড ট্রাম্প বলেন, “অনেকেই আমার বিজয়কে ঐতিহাসিক ঘটনা বলছেন। তবে এটা তখনই ঐতিহাসিক হবে যদি আমরা ভালো কাজ করতে পারি। আমি কথা দিচ্ছি আমি আপনাদের হতাশ করব না। আমাদের কাজ মাত্র শুরু হচ্ছে। আমি এমনভাবে দায়িত্ব পালন করব যেন আপনারা আপনাদের প্রেসিডেন্টকে নিয়ে গর্ব করতে পারেন। আমি সত্যিই এই দেশটাকে খুব ভালোবাসি।”

সবশেষে ট্রাম্প তার রানিংমেট নতুন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে সঙ্গে থাকার ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে খুলনা টাইটানস

পরবর্তী

প্রতিনিধি পরিষদেও রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা

পরবর্তী

প্রতিনিধি পরিষদেও রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা

ট্রাম্পের বিজয়ে শেখ হাসিনার শুভেচ্ছা

সর্বশেষ

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT