চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ার প্রশংসায় ক্লার্ক ও বিদ্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ন ১৫, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
জয়া আহসান ও মাইকেল ক্লার্ক

জয়া আহসান ও মাইকেল ক্লার্ক

‘গ্রেট টু মিট দিস ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাকটরস অব দ্য মুভি বিসর্জন—অল দ্য বেস্ট ফর দ্য রিলিজ গাইজ!’ জয়া আহসানের প্রশংসা করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। কলকাতায় মাইকেল ক্লার্কের সঙ্গে দেখা হলো জয়া আহসানের।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাইকেল ক্লার্কের সঙ্গে অনেকটা সময় আড্ডা দিয়েছেন জয়া আহসান। এই ক্রিকেট তারকার সঙ্গে পরিচিত হয়ে উচ্ছ্বসিত তিনি। নিজের ফেসবুকে মাইকেল ক্লার্কের সঙ্গে তোলা ছবি দিয়েছেন জয়া।

জয়া বলেন, ‘আমরা দারুণ সময় কাটিয়েছি। ওকে আমি “বিসর্জন” ছবির গল্প শুনিয়েছি। শুনে ও খুবই এক্সাইটেড। বললো, আমি মুভিটা দেখতে চাই।’

এখান থেকে ফিরে গিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন ক্লার্ক। এরপর জয়া আরেকটি পোস্টে লিখেছেন ‘থ্যাঙ্ক ইউ মাইকেল ক্লার্ক ফর দ্য উইশেস! মিনস আ লট টু আস! হোপ ইউ গেট আ চান্স টু ওয়াচ বিসর্জন।’

জয়া আহসান ও বিদ্যা বালান

গতকাল শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসানের নতুন ছবি ‘বিসর্জন’। ছবির প্রচারণার কাজে কলকাতায় যান জয়া। এবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ছবিটি।

এদিকে কলকাতায় সম্প্রতি বলিউড তারকা বিদ্যা বালানের সঙ্গে দেখা হলো জয়ার। সৃজিত মুখার্জির ‘বেগমজান’ ছবির প্রচারণার কাজে কলকাতায় আসেন বিদ্যা। তার ফাঁকে রাতে একটি হোটেলে পার্টির আয়োজন করেন সৃজিত। সেখানে তার ‘রাজ কাহিনী’ ছবির শিল্পীদেরকেও আমন্ত্রণ জানান। বাংলা ‘রাজ কাহিনী’র কাহিনী নিয়ে হিন্দি ছবি ‘বেগম জান’ ছবিটি তৈরি হয়েছে।

Reneta

এর আগে সংবাদমাধ্যমে ‘রাজ কাহিনী’ ছবিতে জয়ার অভিনয় দেখে নিজের মুগ্ধতার কথা বলেছিলেন বিদ্যা। এবার পার্টিতে জয়াকে কাছে পেয়ে দারুণ খুশি হন। নানা বিষয় নিয়ে আলাপ হয় দুজনের।

পরে জয়া আহসান বলেন, ‘আমি ওনার অভিনয়ের ভক্ত। তবে ওনার মুখে আমার প্রশংসা শুনে খুব বিব্রত হয়েছি। ওনি নাকি আমার ছবি দেখেছেন।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জয়া আহসানবিদ্যা বালান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে বেড়ে চলেছে গরম, বৃষ্টির সম্ভাবনা কম

এপ্রিল ১, ২০২৬

থিয়াগো-মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোলে জিতল ব্রাজিল

এপ্রিল ১, ২০২৬

মেসির গোল, জাম্বিয়ার বিপক্ষে বড় জয় আর্জেন্টিনার

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT