চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ার অনুরোধে ‘দেবী’তে গাইলেন অনুপম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

মুক্তির প্রতীক্ষায় আছে অনম বিশ্বাস পরিচালিত ও অভিনেত্রী জয়া আহসান প্রযোজিত প্রথম ছবি ‘দেবী’। ছবিটির ভিন্ন কৌশলের প্রচারণা দৃষ্টি কাড়ছে সকলের। আর এরমধ্যে এবার জানা গেল ‘দেবী’র জন্য গাইলেন কলকাতার তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী অনুপম রায়।

‘দেবী’ নিয়ে বহুদিন ধরেই চলছে ভিন্ন ধরনের প্রচারণা। মুক্তি প্রতীক্ষিত ছবির টিজার দেখে নিজেদের মুগ্ধতা আর প্রতীক্ষার কথা জানাচ্ছেন ছোট ও বড় পর্দার অভিনেতা অভিনেত্রীরা। ‘দেবী’ নিয়ে দিনকে দিন আকাঙ্ক্ষা আরো তীব্র করে দিচ্ছেন বাংলাদেশ ও কলকাতার তারকাদের প্রমোশনাল ভিডিও ক্লিপ! এরইমধ্যে ‘দেবী’ নিয়ে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন তারকা অভিনেতা অভিনেত্রীরা। এবার সেই কাতারে সামিল হলে সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার অনুপম রায়। সেই সাথে ‘দেবী’ নিয়ে আগ্রহী দর্শকদের একটি চমকপ্রদ কথাও জানালেন!

‘দেবী’তে একটি গানে কণ্ঠ দিয়েছেন অনুপম, এমন তথ্য জানালেন শিল্পী নিজেই। ‘দেবী’র প্রমোশনাল একটি ভিডিও ক্লিপে অনুপম জানান, জয়া আমার খুব কাছের বন্ধু। সে একদিন আমাকে তার ‘দেবী’র জন্য একটি গান করে দিতে বলে। আমি রাজি হই। আমার গাওয়া গানটি হয়তো এক দুইদিনের মধ্যে সবাই দেখতে পারবেন।

নিজের সম্পৃক্ততা ছাড়াও হুমায়ূন আহমেদের গল্প থেকে সিনেমাটি তৈরি হচ্ছে, এজন্যও ‘দেবী’র জন্য মুখিয়ে আছেন অনুপম। এমনটা জানিয়ে এই সংগীতশিল্পী জানান, আমার অত্যন্ত প্রিয় একজন লেখক হুমায়ূন আহমেদ। তার একটি লেখাকে বেইজ করে যখন চলচ্চিত্র নির্মাণ হচ্ছে তখন আমার আগ্রহতো থাকবেই। সবচেয়ে বড় কথা হচ্ছে ‘দেবী’র টিজারে আমি মুগ্ধ হয়েছি। প্রচুর মানুষ এটা পছন্দ করেছেন। ছবির জন্য এবং ছবির পুরো টিমের জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা।

গেল ৭ সেপ্টেম্বর ‘দেবী’ মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তির তারিখে পরিবর্তন এনেছেন জয়া। জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝি সময়ে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিবেন তিনি।

জয়া আহসান এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’র প্রযোজনায় নির্মিত ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, রানুর স্বামীর চরিত্রে আছেন অনিমেষ আইচ, নীলু চরিত্রে শবনম ফারিয়া এবং আহমেদ সাবেরের চরিত্রে আছেন ইরেশ যাকের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুপম রায়দেবীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT